ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী

পারকি সমুদ্র সৈকত থেকে ১ হাজার ৩১৭ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ!

নিজস্ব প্রতিবেদক ২৯ মার্চ ২০২৬ দুপুর ২:১২ সময়

আলোচনা সভা শেষে উপস্থিত তিন শতাধিক স্বেচ্ছাসেবী সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে নামেন। এসময় প্রায় ১ হাজার ৩১৭ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়। এর আগে প্রধান অতিথি উপস্থিত সকলকে পরিবেশ রক্ষায় ও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার শপথ বাক্য পাঠ করান।

পারকি সমুদ্র সৈকত থেকে ১ হাজার ৩১৭ কেজি  প্লাস্টিক  বর্জ্য অপসারণ!

পারকি সমুদ্র সৈকত থেকে ১ হাজার ৩১৭ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ! | ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে পরিবেশ অধিদপ্তরের (ডিওই) উদ্যোগে এবং ইউনিডো ও নরওয়ে সরকারের সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।

আলোচনা সভা শেষে উপস্থিত তিন শতাধিক স্বেচ্ছাসেবী সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে নামেন। এসময় প্রায় ১ হাজার ৩১৭ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়। এর আগে প্রধান অতিথি উপস্থিত সকলকে পরিবেশ রক্ষায় ও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক জমির উদ্দিন বলেন, আইন থাকলেও সচেতনতার অভাবে প্লাস্টিক দূষণ রোধ করা যাচ্ছে না। ব্যবসায়ী ও পর্যটকদের সম্মিলিত প্রচেষ্টায় সৈকত পরিচ্ছন্ন রাখা সম্ভব। সভাপতির বক্তব্যে এসি ল্যান্ড দীপক ত্রিপুরা ব্যক্তিগত ও পারিবারিক পর্যায় থেকে সচেতনতা শুরুর ওপর জোর দেন। অন্যান্য বক্তারাও বর্জ্য ব্যবস্থাপনাকে অভ্যাসে পরিণত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিডি ক্লিন চট্টগ্রাম, রেড ক্রিসেন্ট, ট্যুরিস্ট পুলিশ, স্কাউট আনোয়ারা, যাত্রী ফাউন্ডেশন ও ভলান্টিয়ার্স ফর বাংলাদেশসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

ট্যাগ: #জলবায়ু পরিবর্তন #আনোয়ারা
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।