ব্রেকিং
আনোয়ারায় দুই রোহিঙ্গার পেট থেকে মিলল ৯ হাজার ইয়াবা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আনোয়ারায় ছাত্র-যুব-স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ জবি ও ঢাকা কলেজে  ছাত্রদলের হামলার অভিযোগে উত্তাল ক্যাম্পাস কর্ণফুলীতে বনভূমি দখল ও একাধিক মামলার অভিযোগে আলোচিত সালাউদ্দিন গ্রেপ্তার আনোয়ারায় আর্থিক লেনদেনের বিরোধে যুবদল কর্মীর ওপর হামলার অভিযোগ ঘর পুনর্নির্মাণে আনোয়ারার ২৬৬ পরিবারকে ঢেউটিন দিল কাফকো প্রিয় আনোয়ারার অনুসন্ধানঃ সিইআইজেড এর নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত ব্যবস্থায় যাচ্ছে সিআরবিসি শিকলবাহা খালে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে পুলিশ আনোয়ারা ট্রাজেডিঃ গর্ভের সন্তানের মৃত্যু, আইসিইউতে কাউসারের লড়াই আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল আনোয়ারায় দুই রোহিঙ্গার পেট থেকে মিলল ৯ হাজার ইয়াবা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আনোয়ারায় ছাত্র-যুব-স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ জবি ও ঢাকা কলেজে  ছাত্রদলের হামলার অভিযোগে উত্তাল ক্যাম্পাস কর্ণফুলীতে বনভূমি দখল ও একাধিক মামলার অভিযোগে আলোচিত সালাউদ্দিন গ্রেপ্তার আনোয়ারায় আর্থিক লেনদেনের বিরোধে যুবদল কর্মীর ওপর হামলার অভিযোগ ঘর পুনর্নির্মাণে আনোয়ারার ২৬৬ পরিবারকে ঢেউটিন দিল কাফকো প্রিয় আনোয়ারার অনুসন্ধানঃ সিইআইজেড এর নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত ব্যবস্থায় যাচ্ছে সিআরবিসি শিকলবাহা খালে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে পুলিশ আনোয়ারা ট্রাজেডিঃ গর্ভের সন্তানের মৃত্যু, আইসিইউতে কাউসারের লড়াই আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল
রাজনীতি ব্রেকিং

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আনোয়ারায় ছাত্র-যুব-স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ৪ আগস্ট ২০২৬ দুপুর ৪:৩৭ সময়

বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতভিন্নতা থাকলেও ব্যক্তি আক্রমণ, কুরুচিপূর্ণ ভাষা ও অশালীন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আনোয়ারায় ছাত্র-যুব-স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ

ফটো: প্রিয় আনোয়ারা

বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া কটূক্তি ও অশালীন মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের নির্দেশনায় তিন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলার সদর এলাকার দীপু মনি শপিং কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে রাজনৈতিক শালীনতা বজায় রাখার আহ্বান জানান এবং কটূক্তির প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতভিন্নতা থাকলেও ব্যক্তি আক্রমণ, কুরুচিপূর্ণ ভাষা ও অশালীন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা রাজনৈতিক সংস্কৃতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের বক্তব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সমাবেশে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা থাকলেও তা যেন শালীনতা ও দায়িত্বশীলতার সীমা অতিক্রম না করে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।

কর্মসূচিতে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

ট্যাগ: #তারেক রহমান #ছাত্রদল #যুবদল #বিক্ষোভ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।