ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আন্তর্জাতিক

প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর হামলাকারী ৩১ বছর বয়সী শিক্ষক, ছিলেন গেম ডেভেলপার

নিজস্ব প্রতিবেদক ২৭ এপ্রিল ২০২৬ রাত ১২:৮ সময়

শিক্ষকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের ডিসেম্বরে তাকে ‘মাসের সেরা শিক্ষক’ নির্বাচিত করা হয়েছিল।

প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর হামলাকারী ৩১ বছর বয়সী শিক্ষক, ছিলেন গেম ডেভেলপার

প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর হামলাকারী ৩১ বছর বয়সী শিক্ষক, ছিলেন গেম ডেভেলপার | ফটো: প্রিয় আনোয়ারা

হোয়াইট হাউজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারী বন্দুকধারীর পরিচয় মিলেছে।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীর নাম কোল টমাস অ্যালেন (৩১)। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এই ব্যক্তি পেশায় একজন শিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন।

শনিবার রাতে লস অ্যাঞ্জেলেসের উপশহর টরেন্সে আয়োজিত ওই নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানেই হামলার ঘটনাটি ঘটে।

ঘটনার পর থেকে লস অ্যাঞ্জেলেসের টরেন্সে অবস্থিত অ্যালেনের বাড়ির আশপাশে অবস্থান নেয় এফবিআই। রবিবার ভোর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বাড়িটি ঘিরে রাখে এবং ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সংবাদমাধ্যমের হেলিকপ্টার ও সাংবাদিকদের উপস্থিতিতে সেখানে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

পড়াশোনা সংক্রান্ত টিউটরিং কোম্পানি ‘সি২ এডুকেশন’-এর খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন অ্যালেন। কোম্পানিটির তথ্য অনুযায়ী, শিক্ষকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের ডিসেম্বরে তাকে ‘মাসের সেরা শিক্ষক’ নির্বাচিত করা হয়েছিল।

অ্যালেনের প্রতিবেশী ও পরিচিতদের সাথে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। প্রতিবেশী এক ব্যক্তি জানান, অ্যালেনের সঙ্গে তাদের খুব একটা দেখা হতো না, তবে সন্দেহভাজন এই ব্যক্তির বাবা অত্যন্ত সজ্জন ও মিশুক স্বভাবের মানুষ ছিলেন। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

ট্যাগ: #হামলা #ট্রাম্প
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।