ব্রেকিং
প্রিয় আনোয়ারার অনুসন্ধানঃ সিইআইজেড এর নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত ব্যবস্থায় যাচ্ছে সিআরবিসি শিকলবাহা খালে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে পুলিশ আনোয়ারা ট্রাজেডিঃ গর্ভের সন্তানের মৃত্যু, আইসিইউতে কাউসারের লড়াই আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল আনোয়ারায় জমি বিরোধে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ, গ্রেপ্তার ১ আনোয়ারায় মুহূর্তের অসাবধানতায় নিভে গেল ছোট্ট আবিরের জীবন! বাঁশখালীতে অসহায় পরিবারকে ঘর নির্মাণের সামগ্রী দিল আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ প্রিয় আনোয়ারার অনুসন্ধানঃ সিইআইজেড এর নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত ব্যবস্থায় যাচ্ছে সিআরবিসি শিকলবাহা খালে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে পুলিশ আনোয়ারা ট্রাজেডিঃ গর্ভের সন্তানের মৃত্যু, আইসিইউতে কাউসারের লড়াই আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল আনোয়ারায় জমি বিরোধে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ, গ্রেপ্তার ১ আনোয়ারায় মুহূর্তের অসাবধানতায় নিভে গেল ছোট্ট আবিরের জীবন! বাঁশখালীতে অসহায় পরিবারকে ঘর নির্মাণের সামগ্রী দিল আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
অর্থনীতি ব্রেকিং

প্রিয় আনোয়ারার অনুসন্ধানঃ সিইআইজেড এর নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত ব্যবস্থায় যাচ্ছে সিআরবিসি

নিজস্ব প্রতিবেদক ২ আগস্ট ২০২৬ দুপুর ২:৯ সময়

একই সঙ্গে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানা গেছে।

প্রিয় আনোয়ারার অনুসন্ধানঃ সিইআইজেড এর নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত ব্যবস্থায় যাচ্ছে সিআরবিসি

ফটো: প্রিয় আনোয়ারা

চট্টগ্রামের আনোয়ারার চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ) প্রকল্পের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি নিয়োগ বিজ্ঞপ্তি ভুয়া বলে প্রিয় আনোয়ারাকে নিশ্চিত করেছে প্রকল্পসংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানা গেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তিতে আনোয়ারার বেলচুড়ায় অবস্থিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে বিভিন্ন পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়। সেখানে বিভিন্ন পদের বেতন কাঠামো প্রকাশের পাশাপাশি একটি মোবাইল নম্বর দিয়ে চাকরিপ্রার্থীদের যোগাযোগ করতে বলা হয়। বিজ্ঞপ্তিতে নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (CRBC)-এর নামও ব্যবহার করা হয়েছে।

বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে প্রিয় আনোয়ারা-এর পক্ষ থেকে CRBC-এর সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি লিখিত বার্তায় জানান, প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া (Fake News)। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে যাচাই করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হবে বলে জানান তিনি।

এ ঘটনায় চাকরিপ্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলেছেন, প্রকল্প কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া প্রচারিত কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে অর্থ লেনদেন, ব্যক্তিগত তথ্য প্রদান বা কোনো ধরনের আবেদন করা থেকে বিরত থাকতে হবে।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে চাকরিপ্রার্থীদের প্রতারণার ফাঁদে ফেলার প্রবণতা বেড়েছে। তাই নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট, যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম বা অনুমোদিত সূত্র থেকে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

প্রতারণার শিকার হলে বা এ ধরনের সন্দেহজনক বিজ্ঞপ্তির তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করারও আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ: #চায়না ইকোনমিক জোন #সি আরবিসি
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।