ব্রেকিং
আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন সোমবার, ১ লাখ কর্মসংস্থানের আশা! বৈরাগে অবৈধ বালু উত্তোলন, ৫০০০০ টাকা জরিমানা আনোয়ারায় বাবা-মাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল ছেলে! আনোয়ারা উপকূলে ধ্বসে পড়ছে বেড়িবাঁধ, দ্রুত টেকসই সংস্কারের দাবি কর্ণফুলীতে আয়ুব বিবি ট্রাস্টের বৃক্ষ বিতরণ, সাড়ে ১৭ শত চারা হস্তান্তর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আনোয়ারায় সড়ক, কৃষি ও মৎস্য খাতে ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা হাইলধরে তীব্র নদীভাঙন, বারখাইনে প্রকাশ্যে স্কেভেটর দিয়ে বালু লুট; বেপরোয়া বালু সিন্ডিকেট! বরুমচড়ায় বন্যায় নিহত শিশুর পরিবারের পাশে জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন সোমবার, ১ লাখ কর্মসংস্থানের আশা! বৈরাগে অবৈধ বালু উত্তোলন, ৫০০০০ টাকা জরিমানা আনোয়ারায় বাবা-মাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল ছেলে! আনোয়ারা উপকূলে ধ্বসে পড়ছে বেড়িবাঁধ, দ্রুত টেকসই সংস্কারের দাবি কর্ণফুলীতে আয়ুব বিবি ট্রাস্টের বৃক্ষ বিতরণ, সাড়ে ১৭ শত চারা হস্তান্তর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আনোয়ারায় সড়ক, কৃষি ও মৎস্য খাতে ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা হাইলধরে তীব্র নদীভাঙন, বারখাইনে প্রকাশ্যে স্কেভেটর দিয়ে বালু লুট; বেপরোয়া বালু সিন্ডিকেট! বরুমচড়ায় বন্যায় নিহত শিশুর পরিবারের পাশে জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান
অর্থনীতি ব্রেকিং

আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন সোমবার, ১ লাখ কর্মসংস্থানের আশা!

স্পোর্টস ডেস্ক ২৬ জুলাই ২০২৬ বিকাল ৫:২৫ সময়

প্রকল্পের মাধ্যমে পুরো অঞ্চলে অন্তত এক লাখেরও বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে আশা!

আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন সোমবার, ১ লাখ কর্মসংস্থানের আশা!

প্রতীকী | ফটো: সংগৃহীত

আনোয়ারায় দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগভিত্তিক শিল্প প্রকল্প ‘চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল’ (চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড)-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আগামী সোমবার (২৭ জুলাই)।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) প্রেসিডেন্ট, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশি-বিদেশি বিনিয়োগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বাংলাদেশ ও চীনের জি-টু-জি (জি২জি) যৌথ উদ্যোগের আওতায় কর্ণফুলী নদীর পূর্ব তীরে প্রায় ৭৮৩ একর জমিতে গড়ে তোলা হচ্ছে এই সিইআইজেড।

প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে একটি ঐতিহাসিক সাব-লিজ চুক্তি স্বাক্ষরের পাশাপাশি সিইআইজেডের অফিসিয়াল স্লোগান উন্মোচন, ওয়ান-স্টপ সার্ভিস এর শুভ উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এই সিইআইজেডের সহায়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) বাস্তবায়নে ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের মধ্যে বাস্তবায়নের জন্য ৪ হাজার ১৮৯ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। যার মধ্যে সরকারের ১ হাজার ৭২২ কোটি টাকার পাশাপাশি চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের প্রেফারেনশিয়াল বায়ার্স ক্রেডিট (পিবিসি) সুবিধার আওতায় ২ হাজার ৪৬৭ কোটি টাকা ঋণ অর্থায়ন হিসেবে ব্যবহার করা হবে।

এর অধীনে অভ্যন্তরীণ সড়ক, বিদ্যুৎ উপকেন্দ্র, পানি সংরক্ষণাগার, গ্যাস সঞ্চালন সুবিধা ও তরল বর্জ্য শোধনাগারসহ নানা অবকাঠামো নির্মাণ করা হবে।

চট্টগ্রাম বন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হওয়ায় ভৌগোলিকভাবে অত্যন্ত সুবিধাজনক স্থানে গড়ে উঠছে এই শিল্পাঞ্চল।

এটি চালুর মাধ্যমে আনোয়ারায় অন্তত ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। 
এই বড় প্রকল্পের মাধ্যমে পুরো অঞ্চলে অন্তত এক লাখেরও বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে, যা চট্টগ্রামকে আধুনিক শিল্প ও লজিস্টিকস হাব হিসেবে রূপান্তরের পাশাপাশি বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ: #চীনা অর্থনৈতিক অঞ্চল #বেকারত্ব
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।