ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অপরাধ

পরৈকোড়ায় গোয়ালঘরের তালা ভেঙে আড়াই লাখ টাকার গরু চুরি

নিজস্ব প্রতিবেদক ১০ এপ্রিল ২০২৬ দুপুর ৩:৩ সময়

ভুক্তভোগী মনছুর কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার শেষ সম্বল বলতে এই গরুগুলোই ছিল।

পরৈকোড়ায় গোয়ালঘরের তালা ভেঙে আড়াই লাখ টাকার গরু চুরি

ফটো: প্রিয় আনোয়ারা

রফিকুল ইসলাম, পরৈকোড়া ইউনিয়ন প্রতিনিধিঃ

আনোয়ারা উপজেলায় এক চুরির ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন এক খামারি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের দেওতলা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরচক্র গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু নিয়ে চম্পট দিয়েছে। 

ক্ষতিগ্রস্ত খামারি ওসমান গনি মনছুর জানান, প্রতিদিনের মতো গোয়ালঘরে গরুগুলো তালাবদ্ধ রেখে ঘুমাতে যান তিনি। শেষ রাতে কোনো এক সময় চোরেরা পরিকল্পিতভাবে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং একটি গাভী, একটি ষাঁড় ও একটি বাছুর নিয়ে যায়। সকালে গোয়ালঘরে গরুগুলোকে খাবার দিতে গিয়ে তিনি দেখেন দরজা খোলা এবং ঘর শূন্য।

ভুক্তভোগী মনছুর কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার শেষ সম্বল বলতে এই গরুগুলোই ছিল। যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। চোরেরা আমার সব কেড়ে নিয়ে আমাকে পথে বসিয়ে দিল।"

ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, চুরির বিষয়টি তারা শুনেছেন। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে পুলিশ বিষয়টি নিয়ে প্রাথমিক খোঁজখবর শুরু করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: #আনোয়ারা #পরৈকোড়া #গরুচুরি #চুরি
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।