ব্রেকিং
আনোয়ারায় ২৪ ঘণ্টায় মা-মেয়ে হত্যার রহস্যভেদঃ স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ পুরস্কার পেলেন এসআই শিমুল আনোয়ারায় স্কুলছাত্রীকে মুরগির ফার্মে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টাঃ অভিযুক্ত যুবক গ্রেফতার আনোয়ারায় হযরত শাহ্ মোহছেন আউলিয়া (র.) এর বার্ষিক ওরশ আগামীকাল আনোয়ারায় কৃষি ও গ্রামীণ রূপান্তরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত আনোয়ারায় স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী জামায়াত নেতা ও এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনাঃ সহকারীর অডিও ফাঁসে তোলপাড় আনোয়ারায় হচ্ছে দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল আনোয়ারা সিআইজেডঃ বেজা ও সিআরবিসির চুক্তি সইয়ের নীতিগত অনুমোদন হাতের মুঠোয় পুরো উপজেলাঃ আনোয়ারার তরুণ শিহাবের ‘স্মার্ট’ বিপ্লব কর্ণফুলীতে নিষিদ্ধ আ. লীগ নেত্রী নিশির নেতৃত্বে ঝটিকা মিছিল, ড. ইউনুছের ফাঁসির দাবি আনোয়ারায় ২৪ ঘণ্টায় মা-মেয়ে হত্যার রহস্যভেদঃ স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ পুরস্কার পেলেন এসআই শিমুল আনোয়ারায় স্কুলছাত্রীকে মুরগির ফার্মে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টাঃ অভিযুক্ত যুবক গ্রেফতার আনোয়ারায় হযরত শাহ্ মোহছেন আউলিয়া (র.) এর বার্ষিক ওরশ আগামীকাল আনোয়ারায় কৃষি ও গ্রামীণ রূপান্তরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত আনোয়ারায় স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী জামায়াত নেতা ও এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনাঃ সহকারীর অডিও ফাঁসে তোলপাড় আনোয়ারায় হচ্ছে দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল আনোয়ারা সিআইজেডঃ বেজা ও সিআরবিসির চুক্তি সইয়ের নীতিগত অনুমোদন হাতের মুঠোয় পুরো উপজেলাঃ আনোয়ারার তরুণ শিহাবের ‘স্মার্ট’ বিপ্লব কর্ণফুলীতে নিষিদ্ধ আ. লীগ নেত্রী নিশির নেতৃত্বে ঝটিকা মিছিল, ড. ইউনুছের ফাঁসির দাবি

পটিয়া-আনোয়ারা-চন্দনাইশ সংযোগস্থলে সেতু নির্মাণের দাবি, অনশনের হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক ২১ জুন ২০২৬ দুপুর ৩:১৯ সময়
পটিয়া-আনোয়ারা-চন্দনাইশ সংযোগস্থলে সেতু নির্মাণের দাবি, অনশনের হুঁশিয়ারি

চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধনে বক্তারা | ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারা, পটিয়া ও চন্দনাইশ এই তিন উপজেলার সংযোগস্থল চামুদরিয়া ঘাটে অবহেলিত লাখো মানুষের যাতায়াত সহজীকরণ ও দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে একটি আধুনিক ওয়াই-টাইপ সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘চামুদরিয়া ওয়াই-টাইপ সেতু বাস্তবায়ন পরিষদ-চট্টগ্রাম’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

1000181183

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে জনগণকেই সোচ্চার হতে হবে। দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য চামুদরিয়া ওয়াই-টাইপ সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার আনোয়ারাকে মুক্ত বাণিজ্য অঞ্চল ঘোষণা করে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিলেও সর্বস্তরের মানুষের যাতায়াতের সুবিধার্থে মহানগর ও সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগের মেলবন্ধন সৃষ্টি করেনি। এই সেতু নির্মিত হলে এলাকায় বহু শিল্পকারখানা ও জনকল্যাণমূলক স্থাপনা গড়ে তোলা সম্ভব হবে।”

1000181166

সংগঠনের আহ্বায়ক ও বিশিষ্ট রাজনীতিবিদ এম. এ. হাশেম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, সেতুটির সরকারি জরিপ, সয়েল টেস্ট ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হলেও বর্তমানে প্রকল্পটির অগ্রগতি রহস্যজনকভাবে স্থবির হয়ে রয়েছে।

হাশেম রাজু বলেন, “বর্তমান জনবান্ধব সরকারের কর্মী হিসেবে আমরা জনগণের দোরগোড়ায় গিয়ে এই সেতু নির্মাণের আশ্বাস দিয়ে ভোট চেয়েছিলাম। পটিয়া, আনোয়ারা ও চন্দনাইশের জনগণ ভোট দিয়ে তিনজন সংসদ সদস্য নির্বাচিত করেছেন, তাই জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে।”

তিনি আরও জানান, সেতুটি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় তিন সংসদ সদস্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

গণমানুষের দুর্ভোগ লাঘবে চলতি অর্থবছরের বাজেটে এ সেতুর জন্য অর্থ বরাদ্দ এবং দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। অন্যথায় পটিয়া, আনোয়ারা ও চন্দনাইশসহ দক্ষিণ চট্টগ্রামের জনগণকে সাথে নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব, ঢাকা প্রেসক্লাব এবং সচিবালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেওয়া হয়।

পরিষদের সদস্যসচিব এম. নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক এম. মনজুর উদ্দীন চৌধুরী।

দল-মত নির্বিশেষে এই জনকল্যাণমূলক সেতুর দ্রুত বাস্তবায়ন দাবি করে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম সওদাগর, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, লেখক ও গবেষক এ কে এম আবু ইউসুফ, আনোয়ারা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় সমমনা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।