ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
রাজনীতি ব্রেকিং

পূজা কমিটির আড়ালে কৃষকলীগ নেতার ‘সৌজন্য সাক্ষাৎ’, আনোয়ারায় রাজনৈতিক মহলে ক্ষোভ!

নিজস্ব প্রতিবেদক ৩০ এপ্রিল ২০২৬ রাত ১:২৭ সময়

বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

পূজা কমিটির আড়ালে কৃষকলীগ নেতার ‘সৌজন্য সাক্ষাৎ’, আনোয়ারায় রাজনৈতিক মহলে ক্ষোভ!

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিন উদ্দীনের সাথে উপজেলা কৃষকলীগ নেতা সাগর মিত্র | ফটো: সংগৃহীত

আনোয়ারা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মহিন উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে বিতর্কের মুখে পড়েছেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শ্রী সাগর মিত্র।

অভিযোগ উঠেছে, তিনি নিজের রাজনৈতিক পরিচয় আড়াল করে পূজা উদযাপন পরিষদের ব্যানারে ইউএনও মো. মহিন উদ্দিনের সঙ্গে দেখা করেছেন।

গত রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ইউএনও কার্যালয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। সেই সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। বিশেষ করে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

তাদের দাবি, একজন রাজনৈতিক নেতা হয়ে ধর্মীয় সংগঠনের পরিচয় ব্যবহার করে প্রশাসনের শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করা উদ্দেশ্যপ্রণোদিত।

গত ১৬ এপ্রিল পারকি সমুদ্র সৈকত এলাকা থেকে আনোয়ারা উপজেলা কৃষকলীগের সভাপতি নুরুল আনোয়ার একটি হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হন। সভাপতি গ্রেপ্তার হলেও সাধারণ সম্পাদক সাগর মিত্রের এভাবে প্রকাশ্যে প্রশাসনের অনুষ্ঠানে উপস্থিতি এবং রাজনৈতিক পরিচয় আড়াল করার বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ: #আনোয়ারা #লীগ #পূজা কমিটি
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।