ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
নাটক ও টেলিভিশন

'রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?' ডায়লগের কবিরাজ আসলে কে?

নিজস্ব প্রতিবেদক ১৯ মে ২০২৬ সকাল ৯:৫৬ সময়
'রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?' ডায়লগের কবিরাজ আসলে কে?

ফটো: সংগৃহীত

‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’ বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম জনপ্রিয় ও আলোচিত একটি সংলাপ। ফেসবুক, টিকটক কিংবা ইউটিউব স্ক্রল করলেই নেটিজেনদের মুখে মুখে ঘুরছে এই ডায়ালগ।

ভিডিওটি দেখে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কোনো বাস্তব জীবনের কবিরাজের কথা।

তবে অনুসন্ধানে জানা গেছে ভিন্ন তথ্য; ভাইরাল হওয়া সেই ‘কবিরাজ’ আসলে কোনো তান্ত্রিক বা কবিরাজ নন, বরং একজন পেশাদার অভিনেতা।

কবিরাজের চরিত্রে অভিনয় করা এই ব্যক্তির নাম ঈমান আলী। প্রায় ২০-২৫ বছর আগে পরিবারের সঙ্গে লালমনিরহাট থেকে এসে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি।

জানা গেছে, শৈশব থেকেই অভিনয়ের প্রতি দারুণ ঝোঁক ছিল ঈমান আলীর। কালক্রমে সেই ভালো লাগাই এখন তার পেশা। বর্তমানে তিনি নিয়মিত বিভিন্ন নাট্যদল ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কাজ করছেন।

সামাজিক সচেতনতা বৃদ্ধি ও হাস্যরসাত্মক ভিডিওতে অভিনয় করেই তিনি জীবিকা নির্বাহ করেন। 

সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব নাটকে কবিরাজ চরিত্রে হাজির হন ঈমান আলী। অভিনয়ের একপর্যায়ে তার বিশেষ বাচনভঙ্গি, চোখের ইশারা আর মুখে বলা ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’ সংলাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে। মুহূর্তের মধ্যেই লাখ লাখ ভিউ আর শেয়ারের মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে পড়ে এটি।

সাধারণ দর্শকদের পাশাপাশি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং তারকারাও এখন এই সংলাপ ব্যবহার করে রিলস ও ভিডিও তৈরি করছেন।

জনপ্রিয়তা পাওয়ার পর ঈমান আলী গণমাধ্যমকে বলেন, “অভিনয়ের মাধ্যমে মানুষের ভালোবাসা পাওয়ার ইচ্ছা আমার দীর্ঘদিনের ছিল। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। আমি আসলে কোনো পেশাদার কবিরাজ নই, কেবল চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অনেকেই হয়তো আমাকে সত্যি সত্যিই কবিরাজ ভাবছেন, তবে ভিডিওটি ছিল শুধুই বিনোদনের জন্য।”

তিনি আরও যোগ করেন, “আমি যতদিন বেঁচে থাকব, এভাবেই মানুষকে আনন্দ দিয়ে যেতে চাই।"

এদিকে ঈমান আলীর এই আকস্মিক সাফল্যে তার এলাকায় বইছে আনন্দের বন্যা।

প্রতিবেশীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও, এই একটি সংলাপই তাকে রাতারাতি দেশজুড়ে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।