ব্রেকিং
ইস্টবেকারসহ ৩ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার জুলাই শহীদ দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন? চট্টগ্রামের প্রগতিশীল রাজনীতির বাতিঘর ব্যারিস্টার বজলুস সাত্তারঃ জীবন, কর্ম ও পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আনোয়ারা বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ ইস্টবেকারসহ ৩ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার জুলাই শহীদ দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন? চট্টগ্রামের প্রগতিশীল রাজনীতির বাতিঘর ব্যারিস্টার বজলুস সাত্তারঃ জীবন, কর্ম ও পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আনোয়ারা বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ
রাজনীতি

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক ১৬ জুলাই ২০২৬ দুপুর ৩:২৩ সময়

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল | ফটো: প্রিয় আনোয়ারা

রাজধানীতে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তীব্র গরমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে স্বামীবাগে ইস্কন আয়োজিত ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব। সেখানে উদ্বোধনী বক্তব্য দেওয়ার শেষের দিকে প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ার কারণে তিনি হঠাৎ অসুস্থতা বোধ করেন। পরিস্থিতি বিবেচনায় বক্তব্য শেষ করেই তাঁকে দ্রুত অনুষ্ঠানস্থল থেকে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে তিনি চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত গরম ও ক্লান্তির কারণেই তিনি সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। বিএনপি মহাসচিব তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।