ব্রেকিং
আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট আনোয়ারায় ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, ‘লগআউট’ হয়ে যাচ্ছে আইডিঃ বিপাকে ব্যবহারকারীরা আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট আনোয়ারায় ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, ‘লগআউট’ হয়ে যাচ্ছে আইডিঃ বিপাকে ব্যবহারকারীরা
অর্থনীতি

সাধারণ মানুষের পারিবারিক খরচ চালানো কঠিন হবেঃ সিপিডি

নিজস্ব প্রতিবেদক ৫ জুন ২০২৬ দুপুর ১১:৩৭ সময়
সাধারণ মানুষের পারিবারিক খরচ চালানো কঠিন হবেঃ সিপিডি

ফটো: সংগৃহীত

জ্বালানি তেল ও বিদ্যুতের দফায় দফায় মূল্যবৃদ্ধির কারণে দেশে মূল্যস্ফীতির চাপ আরও তীব্র হয়েছে, যার ফলে সাধারণ মানুষের পারিবারিক খরচ চালানো আরও কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির নিজস্ব কার্যালয়ে ‘২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিঃ উত্তরণকালীন সময়ে বহুমাত্রিক চ্যালেঞ্জ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে দেশের চলতি অর্থবছরের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 ফাহমিদা খাতুন বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি এবং দেশের অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা ও বৈশ্বিক নানা ধাক্কার কারণে অর্থনীতি এখনো বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যার অন্যতম প্রধান কারণ হলো উচ্চ মূল্যস্ফীতি।

সিপিডির তথ্য অনুযায়ী, দেশে সাধারণ মূল্যস্ফীতি ৯ শতাংশ বলা হলেও জ্বালানি খাতের মূল্যস্ফীতি প্রায় ১৫ শতাংশে পৌঁছেছে। মূলত জ্বালানি, পরিবহন ও সেবা খাতের খরচ বৃদ্ধির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

অন্যদিকে, মূল্যস্ফীতির তুলনায় মানুষের মজুরি বৃদ্ধির হার কম হওয়ায় সাধারণ ও নির্দিষ্ট আয়ের মানুষের ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে গেছে।

এছাড়া বাজারে মধ্যস্বত্বভোগীদের একাধিক স্তর থাকার কারণে খুচরা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ৭০ থেকে ১১০ শতাংশ পর্যন্ত বেড়ে যাচ্ছে।

ফাহমিদা খাতুন উল্লেখ করেন, আমাদের খাদ্য মূল্যস্ফীতি মূলত সরবরাহচালিত, তাই সরবরাহ ঠিক রাখতে কৌশলগত মজুত বাড়ানো, বাজার তদারকি জোরদার করা এবং মধ্যস্বত্বভোগীদের সংখ্যা কমানো জরুরি।

সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্যের জ্বালানিসংকটের প্রভাব এবং বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়েও আলোচনা করা হয়। ফাহমিদা খাতুন সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে অতি সম্প্রতি জ্বালানি তেলের যে মূল্যবৃদ্ধি ঘটেছে, তা হয়তো সাময়িকভাবে মূল্যস্ফীতিতে বড় ধাক্কা দেবে, কিন্তু দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দীর্ঘ সময়ের জন্য শ্লথ বা সংকুচিত করে দিতে পারে।

অন্যদিকে, বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হেলেন মাশিয়াত বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিদ্যুতের দাম কিছুটা সমন্বয় করার প্রয়োজন ছিল, তবে এই বৃদ্ধি অবশ্যই আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে কঠোরভাবে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।

দেশের সামষ্টিক অর্থনীতির চিত্র তুলে ধরে সিপিডি জানায়, সাম্প্রতিক মাসগুলোতে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) বাড়লেও কেন এত ঘন ঘন ওঠানামা হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করা দরকার। বর্তমানে লেনদেন ভারসাম্যে উন্নতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লেও রপ্তানি খাত এখনো চাপে রয়েছে এবং দেশীয় ও বৈদেশিক বিনিয়োগের চাহিদাও বেশ দুর্বল।

এছাড়া ক্রমান্বয়ে বাড়তে থাকা বৈদেশিক ঋণ পরিশোধের চাপ অর্থনীতিকে নতুন সংকটে ফেলছে।
আন্তর্জাতিক বাজারে দেশের রপ্তানি ধরে রাখতে শ্রম অধিকার নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়েছে সিপিডি।

 ফাহমিদা খাতুন বলেন, শ্রম অধিকারের বিষয়ে বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজার থেকে নেতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাই সময়মতো মজুরি প্রদান, কারখানার নিরাপত্তা ও ট্রেড ইউনিয়নের স্বীকৃতি দেওয়ার মতো বিষয়গুলোতে জোর দিতে হবে। প্রয়োজনে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল থেকে অর্থ বরাদ্দের ক্ষেত্রে শ্রম অধিকার নিশ্চিতকরণের শর্ত যুক্ত করে দেওয়ার পরামর্শ দেয় সংস্থাটি।

ট্যাগ: #মূল্যস্ফীতি #সিপিডি
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।