ব্রেকিং
জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছিঃ সরওয়ার জামাল নিজাম আনোয়ারায় ৩৮৯৮ পিস ইয়াবাসহ দুইজন আটক সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান, মালামালের তালিকা করতে লাগবে ৩ দিন কর্ণফুলীতে বাস-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘাত, সিএনজি চালক নিহত ইস্টবেকারসহ ৩ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার জুলাই শহীদ দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন? জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছিঃ সরওয়ার জামাল নিজাম আনোয়ারায় ৩৮৯৮ পিস ইয়াবাসহ দুইজন আটক সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান, মালামালের তালিকা করতে লাগবে ৩ দিন কর্ণফুলীতে বাস-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘাত, সিএনজি চালক নিহত ইস্টবেকারসহ ৩ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার জুলাই শহীদ দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন?
জাতীয় ব্রেকিং

সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান, মালামালের তালিকা করতে লাগবে ৩ দিন

নিজস্ব প্রতিবেদক ২০ জুলাই ২০২৬ দুপুর ১:৯ সময়

তল্লাশিতে সাবেক এই মন্ত্রীর ফ্ল্যাট থেকে তিন শতাধিক কাস্টম-মেড কোট, ৫৩২টি ব্র্যান্ডেড টাই এবং শতাধিক নারীদের কামিজ জব্দ করা হয়েছে।

সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান, মালামালের তালিকা করতে লাগবে ৩ দিন

ফটো: সংগৃহীত

আদালতের আদেশে রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকা মালামালের তালিকা (ইনভেন্টরি) তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ফ্ল্যাট দুটিতে থাকা বিপুল পরিমাণ রাজকীয় ও বিলাসবহুল মালামালের হিসাব মেলাতে অনুসন্ধান দলের অন্তত তিন দিন সময় লাগবে বলে জানা গেছে।

গত রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের যৌথ দল পুলিশ সদস্যদের সাথে নিয়ে ফ্ল্যাট দুটিতে প্রবেশ করে।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এবং অনুসন্ধান দলের নেতা উপপরিচালক মশিউর রহমান জানান, আদালতের বিশেষ অনুমতি সাপেক্ষেই তালাবদ্ধ ফ্ল্যাট দুটির তালা খুলে ভেতরে থাকা জিনিসপত্রের তালিকা তৈরির কাজ চলছে।

অনুসন্ধান চলাকালীন প্রাথমিক তল্লাশিতে সাবেক এই মন্ত্রীর ফ্ল্যাট থেকে তিন শতাধিক কাস্টম-মেড কোট, ৫৩২টি ব্র্যান্ডেড টাই এবং শতাধিক নারীদের কামিজ জব্দ করা হয়েছে। পোশাক-আশাকের পাশাপাশি ফ্ল্যাট থেকে আটটি দামি ঘড়ির বক্সের পাশাপাশি একটি হাতঘড়ির ওয়ারেন্টি কার্ড উদ্ধার করা হয়েছে।

কার্ডের তথ্য অনুযায়ী, ঘড়িটির মডেল নম্বর ৫০৫১৯ এবং সিরিয়াল নম্বর ৭৩৪৫২৪৫৯, যা ২০১৯ সালের ২৪ জানুয়ারি লন্ডনের হ্যারডস ডিপার্টমেন্ট স্টোর থেকে সরাসরি সাইফুজ্জামান চৌধুরীর নামে কেনা হয়েছিল। ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের ‘রোলেক্স সেলিনি ডেট’ মডেলের এই ঘড়িটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার। এছাড়া ফ্ল্যাট দুটিতে রাজকীয় সোফা, দামি বেডসহ আরও অনেক মূল্যবান সামগ্রী পাওয়া গেছে।

গুলশানের ৬৬ নম্বর সড়কের নর্থওয়েস্ট (বি) ব্লকের ১১ নম্বর প্লটে অবস্থিত এই ফ্ল্যাট দুটির (এ-৭ এবং বি-৭) সম্মিলিত আয়তন ৭ হাজার ৫৭৯ বর্গফুট। এর আগে, ২০২৫ সালের ১৮ নভেম্বর আদালত ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশ দেন এবং পরবর্তীতে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে এগুলোর রিসিভার নিয়োগ করা হয়।

কিন্তু ফ্ল্যাট দুটি তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছিল না বিধায় গত ২৯ এপ্রিল আদালত অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতেও তালা খুলে মালামালের তালিকা করার চূড়ান্ত অনুমতি দেন।

আদালতের নির্দেশ বাস্তবায়নে গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে দুদক।

চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আদালতের আদেশে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়াসহ ৯টি দেশে তার নামে থাকা মোট ৮৪৮টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দেওয়া হয়েছে, যার আনুমানিক মূল্য কয়েক হাজার কোটি টাকা। এ ছাড়া, তার ৩৯টি ব্যাংক হিসাব ও ২৩টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ রয়েছে। পাশাপাশি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) থেকে ঋণের নামে ২৫ কোটি টাকা বিদেশে পাচারের মামলায় গত মার্চে তার ও তার স্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত।

তবে সাবেক ভূমিমন্ত্রী শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছেন যে, বৈধ ব্যবসার আয় দিয়েই তিনি এসব সম্পদ কিনেছেন এবং তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ট্যাগ: #দুর্নীতি #সাইফুজ্জামান চৌধুরী জাবেদ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।