ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
জাতীয় ব্রেকিং

সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক ২ মে ২০২৬ দুপুর ২:৪০ সময়

পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী হুঁশিয়ারি দেন।

সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফটো: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রতিটি থানাকে দালালমুক্ত করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি এই নির্দেশ দেন। 

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী রমনা মডেল থানার বিভিন্ন কক্ষ, হাজতখানাসহ থানার সার্বিক পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিউটি অফিসার এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি পুলিশ সদস্যদের পেশাগত সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানে আশ্বস্ত করেন।

উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থানায় আগত সাধারণ সেবাগ্রহীতাদের সঙ্গে মার্জিত ব্যবহার করতে হবে এবং সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষ যেন হয়রানিমুক্ত পরিবেশে আইনি সহায়তা পেতে পারে, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন তিনি।

পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী হুঁশিয়ারি দেন যে, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। থানাকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে তিনি সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা এবং ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: #দালাল #থানা #স্বরাষ্ট্রমন্ত্রী
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।