ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম

সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনি; নিহত ১, আহত ২

নিজস্ব প্রতিবেদক ২৯ মে ২০২৬ রাত ৩:৫ সময়

চরতি ইউনিয়নের দূরদূরি বোর্ড অফিস সংলগ্ন এলাকায় সরোয়ার নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে আটক করে বেঁধে রাখেন স্থানীয়রা।

সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনি; নিহত ১, আহত ২

ফটো: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চোর সন্দেহে একজনকে আটক করাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ও গণপিটুনির ঘটনায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার চরতি ইউনিয়নের খতিরহাট এলাকায় এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চরতি ইউনিয়নের দূরদূরি বোর্ড অফিস সংলগ্ন এলাকায় সরোয়ার নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে আটক করে বেঁধে রাখেন স্থানীয়রা। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে চোর সন্দেহে আটক ব্যক্তি এবং তার সঙ্গে থাকা সন্দেহভাজন কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়দের ভাষ্যমতে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েকশ লোক খতিরহাট এলাকার একটি বাড়িতে গিয়ে তিনজনকে এলোপাতাড়ি মারধর করে। এতে তারা গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সেলিম (৪৫) নামে এক ব্যক্তি মারা যান।
নিহত সেলিম উপজেলার চরতি ইউনিয়নের খাটাখালি এলাকার আবুল খায়েরের ছেলে। আহতরা হলেন, খতিরহাট এলাকার মামুন (৩২) এবং দূরদূরি এলাকার সৈয়দ হোসেন (৪০)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এদিকে এই নির্মম ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ট্যাগ: #গণপিটুনি #চোর
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।