ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
রাজনীতি ব্রেকিং

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দক্ষিণ জেলা ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ৩১ মে ২০২৬ বিকাল ৭:১৪ সময়
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দক্ষিণ জেলা ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের দোয়া | ফটো: প্রিয় আনোয়ারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল।

রবিবার (৩১ মে) দুপুরে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার জামে মসজিদে এই ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা ও কর্ণফুলী আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের পুত্র, তরুণ রাজনীতিবিদ সাহওয়াজ জামাল নিজাম সনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহওয়াজ জামাল নিজাম সনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গভীর দেশপ্রেম এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণ ও উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি তরুণ প্রজন্মকে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে দক্ষিণ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।