ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
জাতীয় ব্রেকিং

সড়কে মৃত্যুর মিছিলঃ এপ্রিল মাসে নিহত ৫১০, শীর্ষে চট্টগ্রাম বিভাগ

নিজস্ব প্রতিবেদক ১৪ মে ২০২৬ দুপুর ১২:৬ সময়

রেল ও নৌ-পথসহ সব মিলিয়ে এপ্রিলে মোট দুর্ঘটনার সংখ্যা ৫৮৬টি, যেখানে সর্বমোট ৫৬৩ জন নিহত হয়েছেন।

সড়কে মৃত্যুর মিছিলঃ এপ্রিল মাসে নিহত ৫১০, শীর্ষে চট্টগ্রাম বিভাগ

ফটো: সংগৃহিত

এপ্রিল মাসে দেশের সড়কগুলো যেন মরণফাঁদে পরিণত হয়েছিল। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মাসিক প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ৫২৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫১০ জন, আর আহত হয়েছেন ১ হাজার ২৬৮ জন। বুধবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, রেল ও নৌ-পথসহ সব মিলিয়ে এপ্রিলে মোট দুর্ঘটনার সংখ্যা ৫৮৬টি, যেখানে সর্বমোট ৫৬৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার ভৌগোলিক অবস্থানে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে চট্টগ্রাম বিভাগ; যেখানে ১৩৫টি দুর্ঘটনায় সর্বোচ্চ ১৩৭ জনের মৃত্যু হয়েছে। বিপরীতে ১৭টি দুর্ঘটনা ও ১৮ জন নিহত নিয়ে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বিভাগ ময়মনসিংহ।

নিহতদের তালিকায় পরিবহণ চালক, পথচারী ও শিক্ষার্থীদের সংখ্যা উদ্বেগজনক। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে উঠে এসেছে, জাতীয় মহাসড়কেই সবচেয়ে বেশি ৩৮.৫১ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার মূলে রয়েছে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল, ফিটনেসবিহীন যানবাহন এবং চালকদের বেপরোয়া গতি। এই সংকট উত্তরণে বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংগঠনটি।

ট্যাগ: #সড়ক দুর্ঘটনা #মৃত্যু
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।