ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
জাতীয়

তেল-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

নিজস্ব প্রতিবেদক ৪ জুন ২০২৬ দুপুর ১০:৫৯ সময়

গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা শতাংশের হিসাবে খুচরা পর্যায়ে ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

তেল-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

ফটো: সংগৃহীত

দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (৪ জুন, ২০২৬) বিকেল ৫টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি পালন করবে দলটির ঢাকা মহানগর শাখা। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রের মাধ্যমে জামায়াতের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জামায়াতের আমন্ত্রণপত্রে জানানো হয়, ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। সমাবেশে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল (এমপি)। এছাড়া কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষস্থানীয় অন্যান্য নেতারাও কর্মসূচিতে অংশ নেবেন।

উল্লেখ্য, গতকাল বুধবার বিদ্যুতের পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে দাম বৃদ্ধির ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা শতাংশের হিসাবে খুচরা পর্যায়ে ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সাথে পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং সঞ্চালন চার্জ ২৩.৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।

এর আগে গত ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জুন মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করে। নতুন দরে অকটেন,  পেট্রল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৫ টাকা করে বৃদ্ধি করা হয়, যা গত ১ জুন থেকে কার্যকর হয়েছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

জামায়াত নেতারা বলছেন, সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের কারণে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে এবং এর সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ওপর। মূলত জনদুর্ভোগ সৃষ্টিকারী এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে এবং দাম কমানোর দাবিতেই আজ রাজপথে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ট্যাগ: #বাংলাদেশ জামায়াতে ইসলামী #জ্বালানী তেল #বিদ্যুৎ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।