ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অর্থনীতি ব্রেকিং

তেলের পর বিদ্যুতের দাম বাড়াল সরকার

নিজস্ব প্রতিবেদক ৩ জুন ২০২৬ বিকাল ৫:১২ সময়

জ্বালানি তেলের পর এবার বিদ্যুতের এমন দাম বৃদ্ধির ফলে সাধারণ গ্রাহকদের জীবনযাত্রার ব্যয় এবং শিল্প-কারখানার উৎপাদন খরচ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তেলের পর বিদ্যুতের দাম বাড়াল সরকার

ফটো: সংগৃহীত

বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই বর্ধিত মূল্য চলতি জুনের ১ তারিখ (পহেলা জুন) থেকেই কার্যকর হবে। 

আবাসিক গ্রাহকদের  জন্য যেহারে বিদ্যুতের দাম বেড়েছে

বুধবার (৩ জুন) ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই নতুন মূল্যহারের ঘোষণা দেয় বিইআরসি।

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন দামের বিস্তারিত তথ্য জানিয়ে বলেন, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সাধারণ গ্রাহক বা খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে। শতাংশের হিসাবে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক বা খুচরা পর্যায়ে বেড়েছে ১৬ দশমিক ৬৮ শতাংশ।

এর আগে দেশের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর দাম বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে গত ২০ ও ২১ মে গণশুনানির আয়োজন করেছিল বিইআরসি। সেই গণশুনানি ও সার্বিক মূল্যায়ন শেষে আজ নতুন এই দাম ঘোষণা করা হলো। জুন মাসের শুরুতেই জ্বালানি তেলের পর এবার বিদ্যুতের এমন দাম বৃদ্ধির ফলে সাধারণ গ্রাহকদের জীবনযাত্রার ব্যয় এবং শিল্প-কারখানার উৎপাদন খরচ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।