ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্রেকিং

তৈলারদ্বীপ সেতুতে সড়ক দুর্ঘটনা; অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাঁশখালীর এমপি জহির

নিজস্ব প্রতিবেদক ১৫ মে ২০২৬ দুপুর ৪:২৭ সময়

এমপির গাড়িটি বোয়ালখালীতে একটি প্রোগ্রাম শেষ করে বাঁশখালী ফিরছিল।

তৈলারদ্বীপ সেতুতে সড়ক দুর্ঘটনা; অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাঁশখালীর এমপি জহির

ফটো: সংগৃহিত

চট্টগ্রামের বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

শুক্রবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে তৈলারদ্বীপ সেতুর বাঁশখালী প্রান্তের চাঁদপুর ব্রিজের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট সাইফুল ইসলাম মিনার জানান, এমপির গাড়িটি বোয়ালখালীতে একটি প্রোগ্রাম শেষ করে বাঁশখালী ফিরছিল। তৈলারদ্বীপ সেতুর চাঁদপুর ব্রিজের টার্নিং পয়েন্টে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির জিপ গাড়ি নিয়ম ভেঙে ভুল লেনে (রং সাইড) ঢুকে পড়ে। জিপটি সংসদ সদস্যের গাড়িকে পাশ থেকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে সংসদ সদস্যের গাড়ির ডান পাশের লুকিং গ্লাস ভেঙে যায় এবং দরজাসহ বডির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে চালক মো. সাইদুল ইসলামের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও বিচক্ষণতায় বড় ধরনের নিয়ন্ত্রণ হারানো থেকে গাড়িটি রক্ষা পায়, ফলে প্রাণে বেঁচে যান সংসদ সদস্য ও চালক।

ঘটনার পর জিপ গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সংসদ সদস্য এবং তাঁর সফরসঙ্গীরা নিরাপদে আছেন বলে নিশ্চিত করা হয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং ট্রাফিক নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। 

ট্যাগ: #সড়ক দুর্ঘটনা #বাঁশখালী #এমপি জহিরুল ইসলাম
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।