ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

ভয়াল ২৯ এপ্রিল আজ, এখনো অরক্ষিত আনোয়ারার উপকূলীয় জনপদ!

নিজস্ব প্রতিবেদক ২৯ এপ্রিল ২০২৬ বিকাল ৬:২৪ সময়

আনোয়ারাবাসীর একটাই দাবী, আরেকটি ২৯ এপ্রিল যেন তাদের জীবনে আর না আসে।

ভয়াল ২৯ এপ্রিল আজ, এখনো অরক্ষিত আনোয়ারার উপকূলীয় জনপদ!

ভয়াল ২৯ এপ্রিল আজ, এখনো অরক্ষিত আনোয়ারার উপকূলীয় জনপদ! | ফটো: প্রিয় আনোয়ারা

আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এদিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস তছনছ করে দিয়েছিল আনোয়ারাসহ দেশের উপকূলীয় জনপদ। সেদিন আড়াইশ’ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের আঘাত এবং ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস তছনছ করে দিয়েছিল উপকূলীয় জনপদ। সেদিনের ঘটনায় দেশের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলের প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ নিহত হয়। ১ কোটি মানুষ তাদের সর্বস্ব হারায়।

1000170519
সেদিনের ভয়াল এই ঘটনা এখনও দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়ায় আনোয়ারার উপকূলবাসীকে। দুঃসহ সে স্মৃতি আজও কাঁদায় স্বজনহারা মানুষগুলোকে। 

ওই ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল ফসলের ক্ষেত, লাখ-লাখ গবাদি পশু। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ ছিল দেড় বিলিয়ন ডলার। সবচেয়ে বেশি ক্ষতি  আনোয়ারার রায়পুর, জুঁইদন্ডী, বারখাইন, বরুমচড়া ও হাইলধরসহ বাঁশখালী, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়ায়। এই ঘূর্ণিঝড়ের ২৮ বছরেও সেসব উপকূলীয় এলাকা এখনো অরক্ষিত।

1000170518
ঘূর্ণিঝড়ের ৩৫ বছর পেরিয়ে গেলেও রাজনীতিবিদ ও প্রশাসনের সীমাহীন দূর্ণীতির কারনে আনোয়ারার উপকূলীয় এলাকাগুলোতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছে রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামের বাসিন্দা বয়োবৃদ্ধ আজমল উদ্দীন (৭১)।  তিনি আক্ষেপ করে বলেন, বেড়িবাঁধের কথা বলে ভোট চেয়ে যায় আমাদের কাছে। কিন্তু ভোটের পর নির্বাচিতরা আমাদের খোঁজখবর কখনোই নেয়নি। তিনি টেকসই বেড়িবাঁধের দাবি জানান প্রধানমন্ত্রীর কাছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, আনোয়ারা উপকূল সুরক্ষায় ২০১৬ সালে ৪২টি প্যাকেজের ২৮০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরে কয়েক ধাপে সেই বরাদ্দ বেড়ে দাঁড়ায় ৫৭৭ কোটি টাকা। ২০২৪ সালের জুনে ওই প্রকল্পের কাজ শেষ হয়েছে। এছাড়া টেকসই বেড়িবাঁধ নিশ্চিতে ২০২৪ সালের ২৭ মে নতুন করে ৩৪৬ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

আনোয়ারাবাসীর একটাই দাবী, আরেকটি ২৯ এপ্রিল আসার যেন তারা সুরক্ষিত হয়ে যায়।

সূত্র- বাসস

ট্যাগ: #বন্যা #জলোচ্ছ্বাস #আনোয়ারা #২৯ এপ্রিল
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।