ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্রেকিং

কর্ণফুলীতে দেয়াল ধ্বসে নারীর মৃত্যু, আহত ৩ শিশুসহ ৪

নিজস্ব প্রতিবেদক ২৯ এপ্রিল ২০২৬ বিকাল ৫:৪৩ সময়

টানা বৃষ্টির কারণে রাস্তার পাশের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এ সময় দেলোয়ারা বেগম দেয়ালের নিচে চাপা পড়েন।

কর্ণফুলীতে দেয়াল ধ্বসে নারীর মৃত্যু, আহত ৩ শিশুসহ ৪

কর্ণফুলীতে দেয়াল ধ্বসে নারীর মৃত্যু, আহত ৩ শিশুসহ ৪ | ফটো: প্রিয় আনোয়ারা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির জেরে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহসানিয়া পাড়া এলাকার অলি হাজীর বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ারা বেগম ওই এলাকার মৃত ফজল আহমেদের স্ত্রী। আহতরা হলেন মো. রুবেল (৩০), ১২ বছর বয়সী মিজবাহ এবং ৭ বছর বয়সী মো. সাফাত। তাদের স্থানীয়ভাবে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, টানা বৃষ্টির কারণে রাস্তার পাশের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এ সময় দেলোয়ারা বেগম দেয়ালের নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ: #কর্ণফুলী #মৃত্যু #দেয়াল ধ্বস
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।