ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক ২৬ মে ২০২৬ সকাল ৮:৪৮ সময়
যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে মার্কিন হামলা

ফটো: বিবিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং সাগরে মাইন পাতার চেষ্টায় নিয়োজিত ইরানি নৌযানগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, এই হামলাগুলো সম্পূর্ণ ‘আত্মরক্ষার উদ্দেশ্যে’ এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষিত রাখতেই পরিচালনা করা হয়েছে।

সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র বলেন, মার্কিন বাহিনী সর্বোচ্চ সংযম প্রদর্শন করেই নিজেদের সুরক্ষা নিশ্চিত করছে।

মার্কিন এই হামলার খবরটি এমন এক সময়ে সামনে এলো, যখন ওদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন যে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে।

তবে সংঘাত পুরোপুরি শেষ করার জন্য কোনো শান্তিচুক্তি ‘তাৎক্ষণিকভাবে বা খুব দ্রুত হতে যাচ্ছে না’ বলেও তিনি সতর্ক করেন। যুক্তরাষ্ট্রের এই সর্বশেষ হামলার বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে চলমান কাতার শান্তি আলোচনা ও সম্ভাব্য চুক্তির ওপর এই হামলার কী প্রভাব পড়বে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।