ব্রেকিং
আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ, ১ লাখ কর্মসংস্থানের আশা! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ, ১ লাখ কর্মসংস্থানের আশা!
প্রবাস ব্রেকিং

আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী!

নিজস্ব প্রতিবেদক ৩০ জুলাই ২০২৬ দুপুর ১২:৬ সময়

এদিকে এই ভিসা জটিলতার মধ্যেই প্রবাসীদের জন্য নতুন বিপত্তি হয়ে দাঁড়িয়েছে আকাশছোঁয়া বিমানভাড়া। কয়েক সপ্তাহ আগেও ঢাকা-আমিরাত রুটে ৩০ থেকে ৩৫ হাজার টাকায় টিকিট পাওয়া গেলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকায়।

আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী!

প্রিয় আনোয়ারা গ্রাফিক্স | ফটো: প্রিয় আনোয়ারা

ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার ঠিক আগমুহূর্তে কোনো কারণ দর্শানো ছাড়াই ভিসা বাতিল হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থানরত ও ছুটি কাটিয়ে দেশে ফেরা হাজারো বাংলাদেশি কর্মী।

গত ২৪ জুলাই থেকে শুরু হওয়া এই হঠাৎ ‘অটো ক্যানসেল’ জটিলতায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান এই শ্রমবাজারে।

ভুক্তভোগী প্রবাসীরা জানান, প্রতিষ্ঠানের লাইসেন্স বৈধ থাকা, চাকরি বহাল থাকা এবং ভিসার পর্যাপ্ত মেয়াদ থাকা সত্ত্বেও অনলাইনে স্ট্যাটাস চেক করতে গেলে ‘ক্যানসেল’ লেখা ভেসে উঠছে। ফলে অনেকে বিমানবন্দর থেকে ফিরে আসতে বাধ্য হচ্ছেন, আবার অনেকেই বিমানে ওঠার আগমুহূর্তে জানতে পারছেন তাঁদের ভিসা কার্যকর নেই। এতে করে হাজার হাজার প্রবাসীর চাকরি হারানোর ভয় ও দেশে আটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

শ্রমবাজার বিশ্লেষকরা মনে করছেন, ভিসা বাতিলের পেছনে প্রযুক্তিগত ত্রুটি, ব্যবসা গুটিয়ে নেওয়া, কর্মী সংকোচন নীতি বা কোনো নতুন নীতিগত সিদ্ধান্ত ভূমিকা রাখতে পারে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ইতোমধ্যেই কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, এই সমস্যা শুধু বাংলাদেশিদের ক্ষেত্রে নয়, পাকিস্তান ও নেপালের প্রবাসীদের ক্ষেত্রেও ঘটেছে।

সমাধানের লক্ষ্যে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনস্যুলেট নিয়মিত যোগাযোগ রাখছে এবং হাজারো ক্ষতিগ্রস্ত কর্মীর তথ্য যাচাই-বাছাই করে আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। পাশাপাশি, ভিসা পুনর্বহালের নামে ভুয়া প্রতারক চক্র ও সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।

এদিকে এই ভিসা জটিলতার মধ্যেই প্রবাসীদের জন্য নতুন বিপত্তি হয়ে দাঁড়িয়েছে আকাশছোঁয়া বিমানভাড়া। কয়েক সপ্তাহ আগেও ঢাকা-আমিরাত রুটে ৩০ থেকে ৩৫ হাজার টাকায় টিকিট পাওয়া গেলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকায়।

একদিকে ভিসা বাতিলের দুশ্চিন্তা, অন্যদিকে বিমানভাড়ার এমন অস্বাভাবিক বৃদ্ধিতে দিশেহারা প্রবাসীরা ভিসা সমস্যা দ্রুত নিরসন ও আকাশপথে ভাড়া নিয়ন্ত্রণে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

ট্যাগ: #ভিসা #দুবাই #আমিরাত #প্রবাসী
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।