ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
স্বাস্থ্য ব্রেকিং

আনোয়ারায় ৩৬ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নিয়ে হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক ২০ এপ্রিল ২০২৬ দুপুর ২:২৭ সময়

উপজেলার ২৬৪টি অস্থায়ী এবং একটি স্থায়ী কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা দেওয়া হচ্ছে।

আনোয়ারায় ৩৬ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নিয়ে হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু

আনোয়ারায় ৩৬ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নিয়ে হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু | ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারা উপজেলায় হাম ও রুবেলার বিস্তার ঠেকাতে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। উপজেলার ১১টি ইউনিয়নে মোট ৩৬ হাজার ৯৯০ জন শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে। 

সোমবার (২০ এপ্রিল) সকালে বৈরাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একটি অস্থায়ী কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মহিন উদ্দীন এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলার ২৬৪টি অস্থায়ী এবং একটি স্থায়ী কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেবরাজ চক্রবর্তী, মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: মুতাসির জাহিন, মেডিক্যাল অফিসার (এমসিএইচ) ডা: শাহেদা আক্তার, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) নূর বেগম, সাবেক স্বাস্থ্য পরিদর্শক মো: নজরুল ইসলাম এবং ইপিআই কর্মসূচির এমটি মোহাম্মদ এনামসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মাহতাব উদ্দীন চৌধুরী জানান, দেশে হাম-রুবেলার প্রাদুর্ভাব বাড়ায় সরকার পাঁচ বছরের নিচের শিশুদের সুরক্ষায় এই উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ১০ মে পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

ট্যাগ: #টিকা #হাম
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।