ব্রেকিং
আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন? চট্টগ্রামের প্রগতিশীল রাজনীতির বাতিঘর ব্যারিস্টার বজলুস সাত্তারঃ জীবন, কর্ম ও পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আনোয়ারা বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ ওঝার কাছে যাওয়ার আগে সিভিল সার্জনের কড়া হুঁশিয়ারি! আনোয়ারাসহ চট্টগ্রামে সাপের কামড়ে রেকর্ড আক্রান্ত তালাকের পরও মেটেনি ক্ষোভ! সাবেক স্ত্রীর গোপন ভিডিও ছড়ানো কে এই নাঈম? উপজেলা সাংবাদিকতার সংকটঃ প্রভাব ও নীরবতার রাজনীতি আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন? চট্টগ্রামের প্রগতিশীল রাজনীতির বাতিঘর ব্যারিস্টার বজলুস সাত্তারঃ জীবন, কর্ম ও পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আনোয়ারা বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ ওঝার কাছে যাওয়ার আগে সিভিল সার্জনের কড়া হুঁশিয়ারি! আনোয়ারাসহ চট্টগ্রামে সাপের কামড়ে রেকর্ড আক্রান্ত তালাকের পরও মেটেনি ক্ষোভ! সাবেক স্ত্রীর গোপন ভিডিও ছড়ানো কে এই নাঈম? উপজেলা সাংবাদিকতার সংকটঃ প্রভাব ও নীরবতার রাজনীতি
অপরাধ ব্রেকিং

আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’

নিজস্ব প্রতিবেদক ১৫ জুলাই ২০২৬ বিকাল ৬:৩১ সময়

উপজেলার বারশত ইউনিয়নের বণিকপাড়ার ‘দীপক ডেইরি ফার্ম’-এর সামনে এসে থামলো একটি সন্দেহভাজন মাইক্রোবাস।এরপর ফিল্মি স্টাইলে গাড়ি থেকে নেমে এলো ১০-১২ জনের একটি সশস্ত্র দল।

আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’

ফটো: সংগৃহীত

২৯ জুন। মধ্যরাত পেরিয়ে তখন ভোর হওয়ার অপেক্ষা। চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর পিনপতন নীরবতা। ঠিক তখনই আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বণিকপাড়ার ‘দীপক ডেইরি ফার্ম’-এর সামনে এসে থামলো একটি সন্দেহভাজন মাইক্রোবাস। এরপর ফিল্মি স্টাইলে গাড়ি থেকে নেমে এলো ১০-১২ জনের একটি সশস্ত্র দল।

ডাকাতির নিউজটি পড়ুনঃ আনোয়ারায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ৫টি গরুসহ ১৬ লাখ টাকার মালামাল লুট

Thugary

ফার্মে ঢোকার জন্য তারা কোনো লুকোচুরি করেনি, বরং সরাসরি ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে মুহূর্তের মধ্যে জিম্মি করা হয় খামারের মালিক দীপক মালাকার, তাঁর স্ত্রী এবং দুই কর্মচারীকে। চিৎকার বা প্রতিরোধের কোনো সুযোগ না দিয়ে ঠান্ডা মাথায় সবার হাত-পা বেঁধে আটকে ফেলা হয় একটি নির্জন কক্ষে। পরিবারের কান্নাকাটি বা আকুতিকে তোয়াক্কা না করে পুরো বাড়ি তছনছ করে লুটে নেওয়া হয় নগদ এক লাখ টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার।

এই চক্রটির ডাকাতির মূল হাতিয়ার একটি হাইয়েস মাইক্রোবাসট। সাধারণত গরু চুরির ক্ষেত্রে ট্রাক ব্যবহার করা হলেও, দ্রুত পালিয়ে যাওয়া এবং মহাসড়কে পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা ব্যবহার করে এই যাত্রীবাহী মাইক্রোবাস।

খামারের ভেতর থেকে চোখের পলকে পাঁচটি বড় গরু টেনেহিঁচড়ে তুলে নেওয়া হয় গাড়ির পেছনের অংশ ফাঁকা করে। এরপর তারা সরাসরি ছুটে যায় কক্সবাজারের চকরিয়ার দিকে। সেখানে আগে থেকেই তৈরি ছিলেন লুণ্ঠিত পশুর পাইকারি ক্রেতা ও কসাই মো. মানিক হক। অর্থাৎ, ডাকাতি থেকে শুরু করে পণ্য বিক্রি পর্যন্ত পুরো চক্রটির ‘সাপ্লাই চেইন’ একদম নিখুঁতভাবে সাজানো।

গ্রেপ্তার হওয়া ডাকাত দলটির কাছ থেকে জব্দ করা আলামতগুলো পর্যবেক্ষণ করলে বোঝা যায় তারা অত্যন্ত পেশাদার। একটি তালা কাটার যন্ত্র (কাটার), লোহার ছোরা (কিরিচ) এবং লোহার রড। কোনো সুরক্ষিত গেট বা গোয়ালঘর ভাঙতে তারা মাত্র কয়েক সেকেন্ড সময় নেয়। আর কিরিচ ও রড ব্যবহৃত হয় কেবলই ভীতি প্রদর্শন ও খামারিদের ওপর শারীরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য।

গ্রেপ্তার হওয়া ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে নয়টিরও বেশি ডাকাতি, চুরি ও অস্ত্র মামলা এবং আল মামুন তুষার লিটনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলার রেকর্ড আছে বলে জানায় আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী।

ঘটনার পর গত ২ জুলাই আনোয়ারা থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। এরই সূত্র ধরে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার লাবিবা ক্লাবের সামনে থেকে ইয়াছিন ও লিটনকে গ্রেপ্তার করতে সমর্থ হয় থানা পুলিশ। পরে চকরিয়া থেকে গ্রেপ্তার করা হয় চোরাই গরুর ক্রেতা মানিককেও। তাদের সবার বাড়ী কক্সবাজার জেলার চকরিয়ায়।

তবে ডেইরি খামারিদের মনে স্বস্তি ফিরলেও, পলাতক বাকি আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত পুরোপুরি শঙ্কমুক্ত হওয়া যাচ্ছে না এখনই।

ট্যাগ: #ডাকাতি #ডাকাত
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।