ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
প্রযুক্তি ব্রেকিং

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, ‘লগআউট’ হয়ে যাচ্ছে আইডিঃ বিপাকে ব্যবহারকারীরা

নিজস্ব প্রতিবেদক ১২ জুন ২০২৬ বিকাল ৭:৫৮ সময়
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, ‘লগআউট’ হয়ে যাচ্ছে আইডিঃ বিপাকে ব্যবহারকারীরা

ফটো: সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। আজ শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিক থেকে আকস্মিকভাবেই মেটার এই প্ল্যাটফর্মটিতে ত্রুটি দেখা যায়।

হঠাৎ করেই বিশ্বজুড়ে লাখ লাখ ব্যবহারকারীর ফেসবুক আইডি স্বয়ংক্রিয়ভাবে ‘লগআউট’ হয়ে যাচ্ছে এবং নতুন করে আর লগইন করা যাচ্ছে না। সাময়িক এই বড় বিভ্রাটের কারণে ব্যবহারকারীদের মধ্যে তীব্র বিভ্রান্তি ও বিরক্তি ছড়িয়ে পড়েছে।

ব্যবহারকারীদের অভিযোগ, কম্পিউটার (ওয়েব সংস্করণ) কিংবা মোবাইল অ্যাপ কোনো মাধ্যম দিয়েই ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না। ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ফেসবুকে ঢোকার চেষ্টা করলে স্ক্রিনে ভেসে উঠছে ক্ষুব্ধ বার্তা, ‘সরি, সামথিং ওয়েন্ট রং’ (দুঃখিত, কোথাও কোনো ভুল হয়েছে)। অন্যদিকে মোবাইল অ্যাপ ব্যবহারকারীরা মেসেজ পাচ্ছেন, ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ’।

ত্রুটি ও বিভ্রাট নজরদারি করার আন্তর্জাতিক ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’ (Downdetector)-এর গ্রাফ বলছে, সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে আকস্মিকভাবেই ফেসবুক ডাউন হওয়ার অভিযোগের পাহাড় জমতে শুরু করেছে।

শুধু ফেসবুকই নয়, মেটার মালিকানাধীন অন্য দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp) ও ইনস্টাগ্রাম (Instagram) ব্যবহারেও বিশ্বের বিভিন্ন প্রান্তে জটিলতা তৈরি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে ফেসবুকের ওয়েব সংস্করণ ব্যবহারকারীরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের এই নজিরবিহীন সার্ভার ডাউনের বিষয়ে মেটা (Meta) কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি। ঠিক কী কারণে কারিগরি এই বিপর্যয় বা সাইবার জটিলতা তৈরি হলো, তা এখনও স্পষ্ট নয়। তবে মেটার প্রকৌশলীরা সমস্যা সমাধানে কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ: #ফেসবুক #বিভ্রাট
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।