ব্রেকিং
‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট ‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট
কৃষি ব্রেকিং

আনোয়ারায় ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক ৬ মে ২০২৬ বিকাল ৫:৩৯ সময়

স্থানীয় পর্যায়ে ফসলের উৎপাদন বাড়ানো এবং ক্ষুদ্র চাষিদের কৃষি কাজে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আনোয়ারায় ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রশাসনের পক্ষ থেকে কৃষি উপকরণ বিতরণ | ফটো: সংগৃহিত

আনোয়ারা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে খরিপ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শামীম আহমদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রণোদনা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

সার ও বীজ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মহিন উদ্দিন কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।

তিনি বলেন, “সরকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের পাশে রয়েছে। ফলন ভালো করতে কৃষকদের নিয়মিত কৃষি কর্মকর্তাদের পরামর্শ গ্রহণ এবং সঠিক নিয়মে চাষাবাদ নিশ্চিত করতে হবে।”

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, স্থানীয় পর্যায়ে ফসলের উৎপাদন বাড়ানো এবং ক্ষুদ্র চাষিদের কৃষি কাজে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। 
সরকারের এই কৃষি সহায়তা কার্যক্রম প্রান্তিক পর্যায়ের কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান হতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ: #কৃষক #কৃষি
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।