ব্রেকিং
আনোয়ারায় হযরত শাহ্ মোহছেন আউলিয়া (র.) এর বার্ষিক ওরশ আগামীকাল আনোয়ারায় কৃষি ও গ্রামীণ রূপান্তরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত আনোয়ারায় স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী জামায়াত নেতা ও এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনাঃ সহকারীর অডিও ফাঁসে তোলপাড় আনোয়ারায় হচ্ছে দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল আনোয়ারা সিআইজেডঃ বেজা ও সিআরবিসির চুক্তি সইয়ের নীতিগত অনুমোদন হাতের মুঠোয় পুরো উপজেলাঃ আনোয়ারার তরুণ শিহাবের ‘স্মার্ট’ বিপ্লব কর্ণফুলীতে নিষিদ্ধ আ. লীগ নেত্রী নিশির নেতৃত্বে ঝটিকা মিছিল, ড. ইউনুছের ফাঁসির দাবি অবশেষে আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন আনোয়ারায় মা-মেয়ের নৃশংস হত্যার প্রতিবাদঃ সহপাঠী প্রিয়ন্তীর খুনির ফাঁসির দাবিতে উত্তাল স্কুল প্রাঙ্গণ আনোয়ারায় হযরত শাহ্ মোহছেন আউলিয়া (র.) এর বার্ষিক ওরশ আগামীকাল আনোয়ারায় কৃষি ও গ্রামীণ রূপান্তরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত আনোয়ারায় স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী জামায়াত নেতা ও এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনাঃ সহকারীর অডিও ফাঁসে তোলপাড় আনোয়ারায় হচ্ছে দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল আনোয়ারা সিআইজেডঃ বেজা ও সিআরবিসির চুক্তি সইয়ের নীতিগত অনুমোদন হাতের মুঠোয় পুরো উপজেলাঃ আনোয়ারার তরুণ শিহাবের ‘স্মার্ট’ বিপ্লব কর্ণফুলীতে নিষিদ্ধ আ. লীগ নেত্রী নিশির নেতৃত্বে ঝটিকা মিছিল, ড. ইউনুছের ফাঁসির দাবি অবশেষে আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন আনোয়ারায় মা-মেয়ের নৃশংস হত্যার প্রতিবাদঃ সহপাঠী প্রিয়ন্তীর খুনির ফাঁসির দাবিতে উত্তাল স্কুল প্রাঙ্গণ
কৃষি ব্রেকিং

আনোয়ারায় কৃষি ও গ্রামীণ রূপান্তরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ১৯ জুন ২০২৬ রাত ৮:৫১ সময়
আনোয়ারায় কৃষি ও গ্রামীণ রূপান্তরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

ফটো: সংগৃহীত

গ্রামীণ অর্থনীতি ও কৃষির আধুনিকায়নের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কংগ্রেসের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শামীম আহমদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন।

অনুষ্ঠানে পুষ্টির উন্নয়ন, নতুন কৃষি উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল টেকসই আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সরকারের এই বৈপ্লবিক প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়।

কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, ভেটেরিনারি সার্জন ডা. করবী বড়ুয়া, উপজেলা সমবায় কর্মকর্তা পল্লবী দাশ গুপ্তা এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার।

এছাড়াও অনুষ্ঠানে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার দাশ, জনি কুমার দাশসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তৃণমূল পর্যায়ে কৃষকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।