ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
প্রশাসন ব্রেকিং

আনোয়ারার বটতলী বাজারে এসিল্যান্ডের অভিযানঃ ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ২৭ মে ২০২৬ রাত ১১:৫৪ সময়
আনোয়ারার বটতলী বাজারে এসিল্যান্ডের অভিযানঃ ১০ হাজার টাকা জরিমানা

ফটো: সংগৃহীত

আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার রক্ষা ও সড়ক দখলমুক্ত করতে এক বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ মে) দুপুর ১টা পর্যন্ত এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

অভিযানকালে ভোক্তা অধিকার ও স্থানীয় সরকার আইন অমান্য করায় তিনটি মামলায় তিন ব্যক্তিকে সর্বমোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারের কিছু মুদি দোকানে নিত্যপণ্যের সঠিক মূল্য তালিকা না থাকা এবং বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য সাজিয়ে রাখার অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী দুটি দোকানের দুই মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সাথে, সাধারণ মানুষের চলাচলের প্রধান সড়ক দখল করে গড়ে তোলা বেশ কয়েকটি অবৈধ অস্থায়ী সবজি ও ফলের দোকান উচ্ছেদ করে রাস্তা পরিষ্কার করা হয়। এ সময় সড়ক দখল করার অপরাধে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’ এর ধারায় অন্য এক ব্যক্তিকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, সাধারণ ভোক্তার অধিকার রক্ষা করা এবং রাস্তায় জটলা ও যানজট মুক্ত রেখে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের উচ্ছেদ ও বাজার তদারকি অভিযান আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে। 

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।