ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
প্রশাসন ব্রেকিং

চাতরী চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক ২১ মে ২০২৬ রাত ১২:১১ সময়

একই সাথে অপরাধীদের কাছ থেকে সর্বমোট ৫,০০০ টাকা অর্থদণ্ড (জরিমানা) আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

চাতরী চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযান, জরিমানা

ফটো: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সড়কের চিরচেনা যানজট নিয়ন্ত্রণে অ্যাকশনে নেমেছে আনোয়ারা উপজেলা প্রশাসন। 

বুধবার (২০ মে) উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র চাতরী চৌমুহনী এলাকায় এক ঝটিকা মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়।

অভিযানটির নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

ঈদকে সামনে রেখে চাতরী চৌমুহনী মোড়ে যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ স্ট্যান্ড এবং ট্রাফিক আইন অমান্য করে কৃত্রিম যানজট তৈরি করার দায়ে ফুটপাত ও সড়কে এই চিরুনি অভিযান চালানো হয়।

এ সময় আইন অমান্যকারী ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর বিভিন্ন ধারায় ৪টি মামলা দায়ের করা হয়। একই সাথে অপরাধীদের কাছ থেকে সর্বমোট ৫,০০০ টাকা অর্থদণ্ড (জরিমানা) আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, “ঈদ-উল-আযহা উপলক্ষে সাধারণ যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তিহীন চলাচল নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। চাতরী চৌমুহনীর মতো ব্যস্ততম মোড়গুলোকে কোনোভাবেই যানজটের কবলে পড়তে দেওয়া যাবে না। সড়ক সচল রাখতে এবং যাত্রীসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের এই কঠোর তদারকি ও মোবাইল কোর্টের অভিযান আগামীতেও নিয়মিত জারি থাকবে।”

ট্যাগ: #ভ্রাম্যমান আদালত #যাতায়াত
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।