ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
প্রশাসন ব্রেকিং

আনোয়ারায় প্রশাসনের অভিযানঃ ৫ মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ২৩ মে ২০২৬ বিকাল ৭:৩৬ সময়

সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে চট্টগ্রামের আনোয়ারায় এক ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

আনোয়ারায় প্রশাসনের অভিযানঃ ৫ মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা

ফটো: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে চট্টগ্রামের আনোয়ারায় এক ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার ব্যস্ততম চাতরী চৌমুহনী বাজার ও হাইলধর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারা অমান্য করায় ৫টি মামলায় সর্বমোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে এই বিশেষ টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।

ট্রাফিক আইন অমান্য ও লাইসেন্সবিহীন গাড়ি চালানোর দায়ে সড়ক পরিবহন আইনের ৭২ ধারায় মো. জিসান নামের এক যুবককে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই আইনের ৬৬ ধারায় জেবল হোসেনকে ১ হাজার ও আবদুল মানিককে ৫ হাজার টাকা এবং ৯০ ধারায় মোহাম্মদ সৈকত ও কাঞ্চন দত্তকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রশাসনের এই জনস্বার্থমূলক কঠোর তদারকি ও মোবাইল কোর্টের অভিযান আগামীতেও নিয়মিত জারি থাকবে।

ট্যাগ: #উপজেলা প্রশাসন #অভিযান
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।