ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
প্রশাসন

আনোয়ারায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ, আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক ৭ এপ্রিল ২০২৬ দুপুর ২:৪৬ সময়

আগামী ২০ এপ্রিল, ২০২৬ তারিখ বিকাল ৪টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সাথে প্রার্থীর নিজের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করে মোট ০২ সেট জমা দিতে হবে।

আনোয়ারায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ, আবেদন শুরু

আনোয়ারায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ, আবেদন শুরু | ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারা উপজেলার দরিদ্র সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। "উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (২য় সংশোধিত) প্রকল্প"-এর অধীনে আনোয়ারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। আগ্রহী নারীরা আগামী ২০ এপ্রিল, ২০২৬ তারিখ পর্যন্ত এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মাস বা ৬০ কার্যদিবস ব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমে দুটি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবেঃ . ফ্যাশন ডিজাইন (সেলাই কাজ) এবং . বিউটিফিকেশন প্রতিটি ট্রেডে ২০ জন করে প্রতি ব্যাচে মোট ৪০ জন নারী এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন। আনোয়ারা উপজেলার স্থায়ী বাসিন্দা এবং ১৮ থেকে ৪০ বছর বয়সী দরিদ্র সুবিধাবঞ্চিত নারীরাই কেবল এই প্রশিক্ষণের জন্য বিবেচিত হবেন।

প্রশিক্ষণার্থীদের যাতায়াতের সুবিধার্থে সরকারি ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রতিদিনের উপস্থিতির জন্য ১৫০ টাকা হারে ৬০ কর্মদিবসের যাতায়াত ভাতা একসাথে প্রদান করা হবে। তবে, কোনো দিন অনুপস্থিত থাকলে ওই দিনের জন্য ১৫০ টাকা করে কর্তন করা হবে। কোর্স শেষে সফল অংশগ্রহণকারীদের মাঝে ভাতা সরকারি সার্টিফিকেট বিতরণ করা হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২০ এপ্রিল, ২০২৬ তারিখ বিকাল ৪টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সাথে প্রার্থীর নিজের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং সদ্য তোলা কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করে মোট ০২ সেট জমা দিতে হবে।

এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক; জন্ম নিবন্ধন দিয়ে আবেদন গ্রহণযোগ্য হবে না। এছাড়া, ইতিপূর্বে এই প্রকল্প থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো প্রার্থী পুনরায় আবেদন করতে পারবেন না। বাছাই প্রক্রিয়ায় বিধবা এবং তালাকপ্রাপ্ত মহিলাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

প্রশিক্ষণটি আনোয়ারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সপ্তাহে দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্লাস চলবে। আবেদনকারী প্রার্থীদের সাক্ষাৎকারের তারিখ সময় পরবর্তীতে মোবাইল ফোনে কল দিয়ে জানিয়ে দেওয়া হবে।

আনোয়ারা উপজেলার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আগ্রহী যোগ্য নারীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

 

ট্যাগ: #আনোয়ারা #প্রশিক্ষণ #প্রশাসন
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।