ব্রেকিং
আনোয়ারায় মা-মেয়ের নৃশংস হত্যার প্রতিবাদঃ সহপাঠী প্রিয়ন্তীর খুনির ফাঁসির দাবিতে উত্তাল স্কুল প্রাঙ্গণ ‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান আনোয়ারায় মা-মেয়ের নৃশংস হত্যার প্রতিবাদঃ সহপাঠী প্রিয়ন্তীর খুনির ফাঁসির দাবিতে উত্তাল স্কুল প্রাঙ্গণ ‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান
অপরাধ ব্রেকিং

আনোয়ারায় মা-মেয়ের নৃশংস হত্যার প্রতিবাদঃ সহপাঠী প্রিয়ন্তীর খুনির ফাঁসির দাবিতে উত্তাল স্কুল প্রাঙ্গণ

নিজস্ব প্রতিবেদক ১৬ জুন ২০২৬ রাত ১১:২০ সময়

ইতিমধ্যেই আনোয়ারা থানা পুলিশ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পটিয়া থেকে ঘাতক লিমনকে রক্তমাখা ছুরি ও লুণ্ঠিত মোবাইলসহ গ্রেপ্তার করেছে।

আনোয়ারায় মা-মেয়ের নৃশংস হত্যার প্রতিবাদঃ সহপাঠী প্রিয়ন্তীর খুনির ফাঁসির দাবিতে উত্তাল স্কুল প্রাঙ্গণ

ফটো: সংগৃহীত

আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং প্রধান ঘাতকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা পাটনিকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। নিহত প্রিয়ন্তী বড়ুয়া (১৬) ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও প্রিয়ন্তীর সহপাঠীদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে শত শত শিক্ষার্থী অংশ নেন। এ সময় প্রিয়ন্তীর সহপাঠী ও শিক্ষকেরা কান্নায় ভেঙে পড়েন এবং ওষখাইন পূর্ব কন্যারা গ্রামের চেনামতি বড়ুয়াপাড়ায় ঘটে যাওয়া এই বর্বরোচারী হত্যাকাণ্ডের মূল হোতা লিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয়র দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান।

এর আগে গত শনিবার (১৩ জুন) দিবাগত গভীর রাতে নিজ ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয় এনি বড়ুয়া (৪০) ও তাঁর মেয়ে প্রিয়ন্তী বড়ুয়াকে। এ সময় খুনি লিমনের হাত থেকে রেহাই পায়নি এনি বড়ুয়ার পাঁচ বছর বয়সী শিশুপুত্র পিয়াস বড়ুয়াও। আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয় ঘর থেকে। 

ঘটনার সময় পরিবারের কর্তা সুজন বড়ুয়া চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে নিজের কর্মস্থলে ছিলেন।

নিহত নারীর স্বামী সুজন বড়ুয়া দাবি করেন, আপন চাচাতো ভাই লিমনের সাথে তাঁর ১ লাখ ১৭ হাজার টাকার লেনদেন ছিল, যার একটি আইনি স্ট্যাম্প তাঁর কাছে গচ্ছিত ছিল।

মূলত ওই পাওনা টাকার দলিলটি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই গভীর রাতে ঘরে ঢুকে এই তাণ্ডব চালায় লিমন।

ইতিমধ্যেই আনোয়ারা থানা পুলিশ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পটিয়া থেকে ঘাতক লিমনকে রক্তমাখা ছুরি ও লুণ্ঠিত মোবাইলসহ গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, আসামির জবানবন্দি ও তদন্তের মাধ্যমে এই রোমহর্ষক হত্যাকাণ্ডের সব তথ্যপ্রমাণ আদালতে দাখিল করা হবে।

ট্যাগ: #পরৈকোড়া #মা-মেয়ে হত্যাকাণ্ড
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।