ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
জাতীয় ব্রেকিং

নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক ১৪ জুন ২০২৬ রাত ৮:৮ সময়
নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম

ফটো: সংগৃহীত

জাতীয় সংসদে নিকাব পরা নারী সংসদ সদস্যদের পোশাক ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিএনপি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ রবিবার (১৪ জুন) বিকেলে সংসদ অধিবেশন চলাকালে মনিরুল হক চৌধুরীর দেওয়া ওই বক্তব্যকে ‘বর্ণবাদী আচরণ’ এবং সংসদীয় রীতিনীতির চরম লঙ্ঘন বলে আখ্যা দেন তিনি।

বিরোধী দলের তীব্র প্রতিবাদের মুখে বিতর্কিত ওই বক্তব্য পরে সংসদ কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (বাদ) করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে অধিবেশনে কুমিল্লা-৬ আসন থেকে নির্বাচিত এমপি মনিরুল হক চৌধুরী নিকাব পরিহিত নারী সংসদ সদস্যদের ইঙ্গিত করে বলেন, ‘মেধাবী বোনদের অভিনন্দন, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা? আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে বুঝব না কী আছে, এটা ঠিক না তো!’

শুধু তাই নয়, বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রীকে নিয়েও একটি ব্যক্তিগত অনুষ্ঠানের স্মৃতিচারণ করতে গিয়ে কটাক্ষ করেন তিনি। মনিরুল হকের এই বক্তব্যে বিরোধীদলীয় সংসদ সদস্যরা তাৎক্ষণিক তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।

এর প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ডেপুটি স্পিকারকে সম্বোধন করে বলেন, ওই সংসদ সদস্যের বক্তব্য সংসদীয় রীতিনীতি এবং সাংবিধানিক অধিকারের সকল সীমাকে অতিক্রম করে গিয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকের পোশাক ও ধর্মীয় স্বাধীনতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে কটাক্ষ করা এবং বিরোধীদলীয় উপনেতার স্ত্রীকে নিয়ে আপত্তিকর কথা বলা একটি অমার্জনীয় অপরাধ। এই বক্তব্য মনিরুল হক চৌধুরীর হীন মানসিকতা ও বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন চিফ হুইপ।

সংসদে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মনিরুল হক চৌধুরীকে বক্তব্য দেওয়া থেকে বাধা দেন এবং সাফ জানিয়ে দেন যে, কারও ব্যক্তিগত স্বাধীনতায় (পার্সোনাল ফ্রিডম) আঘাত দিয়ে কথা বলা উচিত নয়। এরপরই তিনি সংসদীয় নিয়ম অনুযায়ী মনিরুল হক চৌধুরীর দেওয়া আপত্তিকর অংশটুকু সংসদের রেকর্ড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।