ব্রেকিং
আনোয়ারায় মা-মেয়ে খুনঃ রেকর্ড ১০ দিনে তদন্ত শেষ, আদালতে চূড়ান্ত চার্জশিট সিন্ডিকেটের অভিযোগে আনোয়ারার সিইউএফএলের দরপত্র বাতিল আইনজ্ঞ থেকে রাজনীতিবিদঃ আনোয়ারার এক বহুমাত্রিক কিংবদন্তি এডভোকেট শামসুদ্দীন মীর্যা আনোয়ারায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের চিরুনি তল্লাশি, প্রবেশপথে কড়া পাহারা নিষিদ্ধ ও পলাতক আওয়ামীলীগের নাশকতা ঠেকাতে মাঠে সেনাবাহিনীঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধঃ দিনদুপুরে শপিং কমপ্লেক্সের সামনে যুবককে ছুরিকাঘাত উৎপাদন বাড়াতে ৪০ বছরের পুরোনো সিইউএফএলে সার্বক্ষণিক গ্যাস দেওয়ার সিদ্ধান্ত আনোয়ারায় ৩ রেস্টুরেন্টকে অর্ধলাখ টাকা জরিমানা আনোয়ারায় ২৪ ঘণ্টায় মা-মেয়ে হত্যার রহস্যভেদঃ স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ পুরস্কার পেলেন এসআই শিমুল আনোয়ারায় স্কুলছাত্রীকে মুরগির ফার্মে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টাঃ অভিযুক্ত যুবক গ্রেফতার আনোয়ারায় মা-মেয়ে খুনঃ রেকর্ড ১০ দিনে তদন্ত শেষ, আদালতে চূড়ান্ত চার্জশিট সিন্ডিকেটের অভিযোগে আনোয়ারার সিইউএফএলের দরপত্র বাতিল আইনজ্ঞ থেকে রাজনীতিবিদঃ আনোয়ারার এক বহুমাত্রিক কিংবদন্তি এডভোকেট শামসুদ্দীন মীর্যা আনোয়ারায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের চিরুনি তল্লাশি, প্রবেশপথে কড়া পাহারা নিষিদ্ধ ও পলাতক আওয়ামীলীগের নাশকতা ঠেকাতে মাঠে সেনাবাহিনীঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধঃ দিনদুপুরে শপিং কমপ্লেক্সের সামনে যুবককে ছুরিকাঘাত উৎপাদন বাড়াতে ৪০ বছরের পুরোনো সিইউএফএলে সার্বক্ষণিক গ্যাস দেওয়ার সিদ্ধান্ত আনোয়ারায় ৩ রেস্টুরেন্টকে অর্ধলাখ টাকা জরিমানা আনোয়ারায় ২৪ ঘণ্টায় মা-মেয়ে হত্যার রহস্যভেদঃ স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ পুরস্কার পেলেন এসআই শিমুল আনোয়ারায় স্কুলছাত্রীকে মুরগির ফার্মে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টাঃ অভিযুক্ত যুবক গ্রেফতার
অপরাধ ব্রেকিং

আনোয়ারায় মা-মেয়ে খুনঃ রেকর্ড ১০ দিনে তদন্ত শেষ, আদালতে চূড়ান্ত চার্জশিট

নিজস্ব প্রতিবেদক ২৪ জুন ২০২৬ রাত ১১:৫০ সময়

ঘটনার মাত্র ১০ দিনের মাথায় একমাত্র ঘাতকের বিরুদ্ধে আদালতে সুনির্দিষ্ট অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

আনোয়ারায় মা-মেয়ে খুনঃ রেকর্ড ১০ দিনে তদন্ত শেষ, আদালতে চূড়ান্ত চার্জশিট

ঘাতক তেজপ্রিয় বড়ুয়া | ফটো: চট্টগ্রাম জেলা পুলিশ

আনোয়ারায় দেশজুড়ে আলোচিত মা-মেয়ে হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া রেকর্ড গতিতে শুরু হতে যাচ্ছে। ঘটনার মাত্র ১০ দিনের মাথায় একমাত্র ঘাতকের বিরুদ্ধে আদালতে সুনির্দিষ্ট অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

নৃশংস এই অপরাধের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার এবং নিখুঁত তদন্ত শেষে দ্রুততম সময়ে এই আইনি পদক্ষেপ এলাকায় অপরাধ দমনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

হত্যাকাণ্ডের সূত্রপাত গত ১৩ জুন রাতে, আনোয়ারার পরৈকড়া ইউনিয়নের চেনামতি গ্রামে। সেদিন ঘরের ভেতর ঘাতকের ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে প্রাণ হারান এনি বড়ুয়া ও তার তরুণী কন্যা প্রিয়ন্তী বড়ুয়া। একই হামলায় গুরুতর জখম হয়ে মৃত্যুর মুখোমুখি হন অর্ক বড়ুয়া নামের আরও একজন। 

জরুরী সেবা নম্বর '৯৯৯'-এর মাধ্যমে খবর পেয়ে কালক্ষেপণ না করে আনোয়ারা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং ছায়াতদন্ত শুরু করে।

পলাতক আসামিকে ধরতে পুলিশ সনাতন পদ্ধতির বাইরে গিয়ে সর্বোচ্চ তথ্যপ্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের উপর জোর দেয়। ফলে, পটিয়া রেলস্টেশন এলাকা থেকে আত্মগোপনে থাকা মূল ঘাতক রিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয় বড়ুয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি এবং ভিকটিমের মোবাইল ফোন। তবে এই মামলার সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেয় নিহত এনি বড়ুয়ার মৃত্যুর ঠিক আগে রেকর্ড করা একটি ভিডিও জবানবন্দি, যা পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে উদ্ধার করে মামলার প্রধান উপাদান হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

মামলাটিকে আদালতে অকাট্য প্রমাণ হিসেবে দাঁড় করাতে ৪ জন পুলিশ সদস্যসহ মোট ২২ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত রিমন বড়ুয়া নিজেও বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট ও ফরেনসিক আলামত বিশ্লেষণ শেষে গত ২৪ জুন ২০২৬ তারিখে দণ্ডবিধির ৩২৩/৩০৭/৩০২ ধারায় ১৪৭ নম্বর অভিযোগপত্রটি আদালতে দাখিল করা হয়।

দ্রুততম সময়ে এই চার্জশিট দাখিলের বিষয়ে জেলা পুলিশ জানিয়েছে, যেকোনো অপরাধীকে দ্রুততম সময়ে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। মাত্র ১০ দিনে তদন্ত শেষ হওয়ায় ভুক্তভোগী পরিবারটি এখন দ্রুত ন্যায়বিচার পাবে বলে আশা করা যাচ্ছে।

ট্যাগ: #মা-মেয়ে হত্যাকাণ্ড #চার্জশিট
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।