ব্রেকিং
‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট ‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারায় বাঁশের সাঁকো ভাঙার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক ১৮ এপ্রিল ২০২৬ রাত ১০:১৩ সময়

এলাকাবাসী ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়ে তাদের এখন নৌকা ব্যবহার করে খাল পারাপার হতে হচ্ছে।

আনোয়ারায় বাঁশের সাঁকো ভাঙার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী

আনোয়ারায় বাঁশের সাঁকো ভাঙার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী | ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে নির্মাণাধীন ৬ ভেন্টের ‘বাকখাইন-কেঁয়াগড় রেগুলেটর’ প্রকল্প এলাকায় স্থানীয়দের চলাচলের জন্য তৈরি বাঁশের সাঁকো ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্প এলাকায় বালুবাহী বাল্কহেড চলাচলের সুবিধার্থে সাঁকোটি সরিয়ে ফেলা হয়েছে বলে স্থানীয়দের দাবি। 

​শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সরেজমিনে দেখা যায়, ইছামতি খালের মাঝখানের সাঁকোর একটি বড় অংশ ভেঙে ফেলা হয়েছে। এর ফলে স্থানীয় বাসিন্দা এবং প্রকল্পের কাজে নিয়োজিত শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়ে তাদের এখন নৌকা ব্যবহার করে খাল পারাপার হতে হচ্ছে।

​স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাসান তারেক গত বৃহস্পতিবার রাতে কয়েকজন সহযোগীকে নিয়ে সাঁকোটি ভেঙে ফেলেন। মূলত বালুবাহী বাল্কহেড যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেজন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্থানীয়দের ভাষ্য।

​তবে এই অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মো. হাসান তারেক বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। গত কয়েকদিন ধরে বিভিন্ন ফেক আইডি থেকে আমার নামে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সাঁকোর বিষয়টি সুইচ গেটের দায়িত্বে থাকা জমির মালিক ভালো বলতে পারবেন।”

​উল্লেখ্য, গত ২৫ নভেম্বর ইছামতি খালের ওপর ‘জুলাই-৩৬ স্মৃতি’ নাম দিয়ে ২২ কোটি টাকা ব্যয়ে ৬-ভেন্টের এই রেগুলেটর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম।


স্থানীয়দের দাবি, জনস্বার্থে নির্মিত এই প্রকল্পের নিরাপত্তা ও চলাচলের পথ সুগম রাখা এখন সময়ের দাবি।

ট্যাগ: #আনোয়ারা #সাঁকো #কেঁয়াগড় #চাতরী
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।