ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
জাতীয় ব্রেকিং

বিশ্ববাজারে বাজারে জ্বালানি তেলের দাম কম থাকলেও সরকার কেন বাড়াল?

ডেস্ক রিপোর্ট ১ জুন ২০২৬ বিকাল ৭:২৯ সময়

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বর্তমানে কমতির দিকে থাকলেও বাংলাদেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম।

বিশ্ববাজারে বাজারে জ্বালানি তেলের দাম কম থাকলেও সরকার কেন বাড়াল?

তেলের অপেক্ষায় মোটরচালকদের পাম্পে ভীড় | ফটো: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বর্তমানে কমতির দিকে থাকলেও বাংলাদেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে গণপরিবহনে বহুল ব্যবহৃত ডিজেলের দাম আগের মতোই প্রতি লিটার ১১৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

বিশ্ববাজারে বর্তমানে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল বা ডব্লিউটিআই ক্রুড অয়েলের দাম ১০০ ডলারের নিচে রয়েছে। এছাড়া ব্রেন্ট অপরিশোধিত তেলের প্রতি লিটারের মূল্যও ৯৪ দশমিক ১০ ডলারে নেমে এসেছে। বিশ্ববাজারের এই নিম্নমুখী প্রবণতার মধ্যেও আসন্ন বাজেট অধিবেশনকে সামনে রেখে দেশের বাজারে এই নতুন মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো এবং আজ সোমবার থেকেই এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

নতুন এই সিদ্ধান্তের ফলে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়িয়ে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র দেড় মাসের মাথায় আবারও এভাবে দাম বাড়ানোয় সাধারণ মানুষ ও মধ্যবিত্ত চাকরিজীবীদের মাঝে তীব্র উদ্বেগ ও ক্ষোভ দেখা গেছে।

এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই মূল্যবৃদ্ধির পক্ষে ‘বাজেট ব্যবস্থাপনা’র অজুহাত দিয়েছেন। তিনি দাবি করেন, যখন বিশ্ববাজারে তেলের দাম শতভাগ বৃদ্ধি পেয়েছিল তখনও সরকার দেশে দাম বাড়ায়নি। স্বাস্থ্য ও কৃষি খাতে বাজেট বরাদ্দ বাড়াতে এবং বিদ্যুৎ খাতসহ সব সেক্টরকে সচল রাখতেই ভর্তুকি কমিয়ে এই রি-অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, এই মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে বলেন, এর ফলে দ্রব্যমূল্য আরও বাড়বে অথচ মানুষের আয় বাড়েনি।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি এ এইচ এম সফিকুজ্জামানও শঙ্কা প্রকাশ করে বলেছেন, ডিজেলের দাম না বাড়লেও পেট্রোল-অকটেন বাড়ার প্রভাব সবক্ষেত্রে পড়বে। এই সুযোগে পরিবহন মালিকরা যাতে ভাড়া না বাড়ায়, সেদিকে সরকারকে কঠোর নজর রাখার তাগিদ দিয়েছেন তিনি। 

সূত্রঃ বিবিসি

ট্যাগ: #মূল্যবৃদ্ধি #জ্বালানী তেল
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।