ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
জাতীয়

কুড়িগ্রামে বালু খেকোদের টোল ঘর গুঁড়িয়ে দিল এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক ৩১ মে ২০২৬ বিকাল ৫:২২ সময়

বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের নাকের ডগায় একটি চিহ্নিত চক্র ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন করছে।

কুড়িগ্রামে বালু খেকোদের টোল ঘর গুঁড়িয়ে দিল এলাকাবাসী

ফটো: সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে নদের তীরে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ক্ষুব্ধ এলাকাবাসী।

শনিবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট ঘাট এলাকায় শত শত নারী-পুরুষের অংশগ্রহণে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে উত্তেজিত জনতা বালু পরিবহনের রাস্তা এবং বালু বিক্রির কাজে ব্যবহৃত ৩টি অবৈধ টোল ঘর ভেঙে গুঁড়িয়ে দেয়।

চিলমারী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক নীহারিকা শারমিন দীপির সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে অংশ নেন পরিবেশবাদী সংগঠন ‘রিভারাইন পিপল’-এর পরিচালক ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। এছাড়াও স্থানীয় শিক্ষক রুহুল আমিন, নদীভাঙনে ভিটেমাটি হারা আকতারা লিপিসহ এলাকার ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ এতে বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের নাকের ডগায় একটি চিহ্নিত চক্র ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন করছে। এমনকি তীর রক্ষার ব্লক তুলে বালুর ট্রাক চলাচলের রাস্তা বানিয়ে বেড়িবাঁধ ও পুরো জনপদকে চরম ভাঙন ঝুঁকিতে ফেলা হয়েছে।

অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনকে নদী ও ভূমি রক্ষার দায়িত্ব দেওয়া হলেও তারা নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের ন্যূনতম দেশপ্রেম ও দায়িত্ববোধ থাকলে অবিলম্বে এই বালুখেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

তবে এ বিষয়ে জানতে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ট্যাগ: #নদীভাঙন #বালু উত্তোলন
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।