ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

তৈলারদ্বীপে ১২৯তম বৈশাখী মেলা ও বলিখেলা কাল, গ্রামজুড়ে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক ১৬ এপ্রিল ২০২৬ রাত ৯:৪ সময়

মোগল আমলের প্রভাবশালী জমিদার এরশাদ আলী সরকার তাঁর জমিদারির বার্ষিক হালখাতা ও 'পুণ্যাহ' অনুষ্ঠান উপলক্ষে ১৮৯০ সালের দিকে প্রজাদের বিনোদনের জন্য এই মেলা ও বলিখেলার প্রচলন করেন।

তৈলারদ্বীপে ১২৯তম বৈশাখী মেলা ও বলিখেলা কাল, গ্রামজুড়ে উৎসবের আমেজ

তৈলারদ্বীপে ১২৯তম বৈশাখী মেলা ও বলিখেলা কাল, গ্রামজুড়ে উৎসবের আমেজ | ফটো: প্রিয় আনোয়ারা

দীর্ঘ ৭ বছরের বিরতি কাটিয়ে অবশেষে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রামের আনোয়ারার তৈলারদ্বীপ গ্রামের ঐতিহ্যবাহী জমিদার এরশাদ আলী সরকারের ১২৯তম বৈশাখী মেলা। ২০১৯ সালে করোনা মহামারির কারণে মেলাটি বন্ধ হওয়ার পর গত কয়েক বছর পবিত্র রমজান মাসের সময়সূচির কারণে ঐতিহ্যবাহী এই বলিখেলা ও মেলার আয়োজন সম্ভব হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর এ বছর পুনরায় উৎসবটি আয়োজনের সিদ্ধান্তে পুরো এলাকায় বইছে আনন্দের জোয়ার।

ঐতিহাসিক তথ্যানুসারে, মোগল আমলের প্রভাবশালী জমিদার এরশাদ আলী সরকার তাঁর জমিদারির বার্ষিক হালখাতা ও 'পুণ্যাহ' অনুষ্ঠান উপলক্ষে ১৮৯০ সালের দিকে প্রজাদের বিনোদনের জন্য এই মেলা ও বলিখেলার প্রচলন করেন। সেই থেকে বংশপরম্পরায় প্রতি বছর ৪ঠা বৈশাখ তৈলারদ্বীপ সরকার বাড়ি ও উচ্চ বিদ্যালয় মাঠে এই বর্ণাঢ্য আয়োজন চলে আসছে। গত মঙ্গলবার জমিদার এস্টেটের এক সভায় এবারের মেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

এই মেলাকে ঘিরে তৈলারদ্বীপ গ্রামে শত বছরের এক অনন্য সামাজিক রীতি আজও টিকে আছে। প্রচলিত প্রথা অনুযায়ী, মেলা উপলক্ষে গ্রামের বিবাহিতা মেয়েরা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে 'নাইওর' আসেন। এমনকি বিয়ের সময়ও অনেক পরিবার মেলার দিনে মেয়েকে নাইওরে পাঠানোর শর্ত জুড়ে দেন। জমিদার পরিবারের সদস্য হানিফ মোহাম্মদ এনামুল করিম চৌধুরী জানান, বংশীয় ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতি রক্ষায় নতুন উদ্যমে এবার মেলার আয়োজন করা হয়েছে। এই ঐতিহ্যবাহী উৎসবে যোগ দিতে সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

ট্যাগ: #আনোয়ারা #বৈশাখী মেলা #তৈলারদ্বীপ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।