ব্রেকিং
দক্ষিণ চট্টগ্রামের প্রাণকেন্দ্র আনোয়ারাঃ শিক্ষা খাতের তিন উন্নয়ন সময়ের দাবি বারখাইন ইউনিয়নে চোরের উপদ্রবঃ এক রাতে পৃথক তিনটি চুরির ঘটনা কর্ণফুলীতে খাল খননের বরাদ্দ ফেরত গেল কোষাগারে জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনিজুয়েলাঃ লাশের সংখ্যা লাখ ছাড়ানোর শঙ্কা আনোয়ারায় মা-মেয়ে খুনঃ রেকর্ড ১০ দিনে তদন্ত শেষ, আদালতে চূড়ান্ত চার্জশিট সিন্ডিকেটের অভিযোগে আনোয়ারার সিইউএফএলের দরপত্র বাতিল আইনজ্ঞ থেকে রাজনীতিবিদঃ আনোয়ারার এক বহুমাত্রিক কিংবদন্তি এডভোকেট শামসুদ্দীন মীর্যা আনোয়ারায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের চিরুনি তল্লাশি, প্রবেশপথে কড়া পাহারা নিষিদ্ধ ও পলাতক আওয়ামীলীগের নাশকতা ঠেকাতে মাঠে সেনাবাহিনীঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধঃ দিনদুপুরে শপিং কমপ্লেক্সের সামনে যুবককে ছুরিকাঘাত দক্ষিণ চট্টগ্রামের প্রাণকেন্দ্র আনোয়ারাঃ শিক্ষা খাতের তিন উন্নয়ন সময়ের দাবি বারখাইন ইউনিয়নে চোরের উপদ্রবঃ এক রাতে পৃথক তিনটি চুরির ঘটনা কর্ণফুলীতে খাল খননের বরাদ্দ ফেরত গেল কোষাগারে জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনিজুয়েলাঃ লাশের সংখ্যা লাখ ছাড়ানোর শঙ্কা আনোয়ারায় মা-মেয়ে খুনঃ রেকর্ড ১০ দিনে তদন্ত শেষ, আদালতে চূড়ান্ত চার্জশিট সিন্ডিকেটের অভিযোগে আনোয়ারার সিইউএফএলের দরপত্র বাতিল আইনজ্ঞ থেকে রাজনীতিবিদঃ আনোয়ারার এক বহুমাত্রিক কিংবদন্তি এডভোকেট শামসুদ্দীন মীর্যা আনোয়ারায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের চিরুনি তল্লাশি, প্রবেশপথে কড়া পাহারা নিষিদ্ধ ও পলাতক আওয়ামীলীগের নাশকতা ঠেকাতে মাঠে সেনাবাহিনীঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধঃ দিনদুপুরে শপিং কমপ্লেক্সের সামনে যুবককে ছুরিকাঘাত
অপরাধ ব্রেকিং

বারখাইন ইউনিয়নে চোরের উপদ্রবঃ এক রাতে পৃথক তিনটি চুরির ঘটনা

নিজস্ব প্রতিবেদক ২৫ জুন ২০২৬ দুপুর ২:৫ সময়

একই রাতে পরপর তিনটি চুরির ঘটনায় বারখাইন ইউনিয়নবাসীর মধ্যে এক ধরণের ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

বারখাইন ইউনিয়নে চোরের উপদ্রবঃ এক রাতে পৃথক তিনটি চুরির ঘটনা

ফটো: সংগৃহীত

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে একই রাতে তিনটি পৃথক গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

সংঘবদ্ধ চোরের দল এক রাতেই হানা দিয়ে ৩ লাখ টাকা মূল্যের তিনটি গরু, একটি নতুন মোটরসাইকেল এবং একটি প্রবাসী পরিবারের নিত্যব্যবহার্য মালামাল লুটে নিয়েছে।

মঙ্গলবার গভীর রাতে ইউনিয়নের শিলাইগড়া, সৈয়দ কুচাইয়া ও ঝিওরী গ্রামে এই চুরির ঘটনাগুলো ঘটে। একই রাতে পরপর তিনটি চুরির জেরে পুরো এলাকা জুড়ে এখন তীব্র চোর আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার শেষ রাতে (আনুমানিক আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে) একদল চোর বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের বড় আলী ফৌজদার বাড়ির মোহাম্মদ হোসেনের গোয়ালঘরের তালা কাটে।

ভুক্তভোগী মোহাম্মদ হোসেন স্থানীয় একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তা কর্মী। চোরের দল তার গোয়ালঘর থেকে দুটি গাভী ও একটি ষাঁড়সহ মোট তিনটি গবাদিপশু নিয়ে যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। বুধবার সকালে গোয়ালঘর খালি দেখে তিনি আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

একই রাতে চোরের দল হানা দেয় সৈয়দ কুচাইয়া গ্রামের একটি ভবনে। ওই ভবনের নিচতলার পার্কিং স্পেস থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। মোটরসাইকেলটির মালিক ২৪ বছর বয়সী এনজিও কর্মী মোহাম্মদ আবু হানিফ, যিনি ওই ভবনের একজন ভাড়াটিয়া। সকালে ভবনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, রাত আনুমানিক তিনটার দিকে মুখ ঢাকা অবস্থায় দুই ব্যক্তি পার্কিং থেকে মোটরসাইকেলটি নিয়ে চম্পট দেয়। নতুন কেনা হওয়ায় বাইকটির রেজিস্ট্রেশন প্রক্রিয়াও এখনো সম্পন্ন হয়নি বলে ভুক্তভোগী জানান।

চোরদের হাত থেকে রক্ষা পায়নি ইউনিয়নের ঝিওরী গ্রামও। ওই গ্রামের কাতার প্রবাসী রিপন দত্তের ফাঁকা বসতঘরে তৃতীয় চুরির ঘটনাটি ঘটে।

ভুক্তভোগীর ভাই সুমন দত্ত জানান, রিপন দত্তের স্ত্রী অসুস্থতার কারণে বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন। ঘরটি খালি থাকার সুযোগে চোরেরা ভেতরে ঢোকে। তবে ঘরে দামী কোনো জিনিস বা স্বর্ণালঙ্কার না পেয়ে শেষ পর্যন্ত রান্নাঘরের হাঁড়ি-পাতিল, শাড়ি, কাপড়চোপড় ও বিছানার চাদর বস্তাভর্তি করে নিয়ে যায় চোরের দল। 

একই রাতে পরপর তিনটি চুরির ঘটনায় বারখাইন ইউনিয়নবাসীর মধ্যে এক ধরণের ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, গবাদিপশু ও মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চোর চক্রকে সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে ঘটনাগুলোর তদন্ত শুরু করেছে।

ট্যাগ: #বারখাইন #চুরি #আনোয়ারায়
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।