ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অপরাধ ব্রেকিং

বৈরাগে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ১৪ এপ্রিল ২০২৬ দুপুর ৩:৮ সময়

নিহতের ছোট ভাই মোহাম্মদ পারভেজ উদ্দিন শাহ্ অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শাশুড়ি ও ননদ লিলিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।

বৈরাগে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

বৈরাগে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ | ফটো: প্রিয় আনোয়ারা

বৈরাগ ইউনিয়নে লিলি আকতার (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের দাবি, শাশুড়ি ও ননদ মিলে তাকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যার নাটক সাজিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর এলাকার বোচা তালুকদারের বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত লিলি আকতার ওই এলাকার সাবেক মহিলা ইউপি সদস্য রেজিয়া সুলতানার ছেলে মো. মহিউদ্দিনের স্ত্রী। তিনি একই ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক শাহ্ বাড়ির মৃত কামাল উদ্দিন শাহ্-এর মেয়ে। ৯ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিল এবং তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মো. মহিউদ্দিনকে (৩৫) আটক করেছে পুলিশ। কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল্লাহ্ আল নোমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ছোট ভাই মোহাম্মদ পারভেজ উদ্দিন শাহ্ অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শাশুড়ি ও ননদ লিলিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। ঘটনার আগের রাতে স্বামী মহিউদ্দিন তাকে ফোন করে বোনকে নিয়ে যেতে বলেন, অন্যথায় মেরে ফেলার হুমকি দেন। সকালে তারা খবর পান লিলি আত্মহত্যা করেছেন। পারভেজ আরও বলেন, "আমি এসে দেখি বোনের লাশ খাটে শোয়ানো। ঝুলন্ত অবস্থা থেকে কে নামাল, সে বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।"

অভিযোগ অস্বীকার করে নিহত গৃহবধূর ননদ মর্জিনা সুলতানা দাবি করেন, ভাবির জেদ বেশি ছিল, তবে তাদের সঙ্গে কোনো বিরোধ ছিল না। শাশুড়ি রেজিয়া সুলতানা বলেন, রাতে সামান্য ঝগড়ার পর লিলি নিচতলায় একা ছিলেন। সকালে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। স্বামী মহিউদ্দিন জানান, বাসা পরিবর্তন নিয়ে ঝগড়া হওয়ায় তিনি সন্তানদের নিয়ে দোতলায় ঘুমাতে গিয়েছিলেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ট্যাগ: #আনোয়ারা #লাশ #গৃহবধূ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।