ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্রেকিং

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে বৃদ্ধ খুনঃ কর্ণফুলীতে দম্পতিসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক ৬ জুন ২০২৬ দুপুর ১১:৫৭ সময়

ইব্রাহিমের পরিবারের সঙ্গে প্রতিবেশী আলী আজগরের পরিবারের দীর্ঘদিন ধরে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল।

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে বৃদ্ধ খুনঃ কর্ণফুলীতে দম্পতিসহ গ্রেফতার ৫

ফটো: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় রান্নাঘরের চুলার ধোঁয়া নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত ইব্রাহিম (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

শুক্রবার (৫ জুন, ২০২৬) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শিকলবাহা এলাকার তালতলা গ্রামের মৃত ইয়াকুবের ছেলে। তাঁর মৃত্যুর পর পূর্বের মামলাটিকে এখন হত্যা মামলায় রূপান্তরের আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিমের পরিবারের সঙ্গে প্রতিবেশী আলী আজগরের পরিবারের দীর্ঘদিন ধরে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল।

গত ২৩ মে সকালে ইব্রাহিমের রান্নাঘরের চুলার ধোঁয়া প্রতিবেশীর ঘরে প্রবেশ করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে নতুন করে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইব্রাহিমের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ইব্রাহিম ও তাঁর স্ত্রী গুরুতর আহত হন। পরে স্বজনরা তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে শুক্রবার ভোরে শেষনিশ্বাস ত্যাগ করেন ইব্রাহিম।

এর আগে হামলার ঘটনার পর নিহতের ছেলে মো. তহিদুল ইসলাম আজাদ বাদী হয়ে ২৫ মে কর্ণফুলী থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন।

ঘটনার পর থেকেই তৎপরতা চালিয়ে পুলিশ এজাহারনামীয় প্রধান ৫ আসামিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, আলী আজগর (৫০), তাঁর স্ত্রী নুরুন্নাহার বেগম (৪৩), দুই ছেলে আশ্রাফ আলী (২৫) ও তারেকুল ইসলাম তুষার (২৭) এবং নিশাত (২৮)।

কর্ণফুলী থানা পুলিশ জানিয়েছে, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। যেহেতু চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী মারা গেছেন, তাই নিয়মানুযায়ী পূর্বের মামলাটি এখন দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলায় রূপান্তরিত হবে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ: #কর্ণফুলী #হত্যাকাণ্ড
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।