ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্রেকিং

কর্ণফুলী টানেলে গাছ না লাগিয়েই ৫০ কোটি টাকা উত্তোলনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ১১ মে ২০২৬ দুপুর ২:৩৯ সময়

টানেলের দুই পাশে বৃক্ষরোপণের জন্য বরাদ্দকৃত প্রায় ৫০ কোটি টাকা উত্তোলন করা হলেও বাস্তবে সেখানে কোনো গাছ পাওয়া যায়নি।

কর্ণফুলী টানেলে গাছ না লাগিয়েই ৫০ কোটি টাকা উত্তোলনের অভিযোগ

প্রধানমন্ত্রী | ফটো: সংগৃহিত

চট্টগ্রামের কর্ণফুলী টানেল প্রকল্পের বৃক্ষরোপণ খাতে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, প্রকল্পের প্রবেশ ও বহির্গমন পথে গাছ লাগানোর জন্য প্রায় ৫০ কোটি টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে কোনো গাছ লাগানো হয়নি, অথচ পুরো অর্থই উত্তোলন করে নেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এই তথ্য প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী জানান, গত ৫ মে বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম ২০২১-২২ অর্থবছরের ৩৮টি নিরীক্ষা প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছেন। সেই অডিট রিপোর্টের তথ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন: "অডিটর জেনারেলের তদন্তে স্পষ্টভাবে দেখা গেছে, টানেলের দুই পাশে বৃক্ষরোপণের জন্য বরাদ্দকৃত প্রায় ৫০ কোটি টাকা উত্তোলন করা হলেও বাস্তবে সেখানে কোনো গাছ পাওয়া যায়নি।"

বৃক্ষরোপণ ছাড়াও টানেল প্রকল্পের অন্যান্য অবকাঠামো নির্মাণ নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, টানেলের অপর প্রান্তে কয়েকশ কোটি টাকা ব্যয়ে অত্যন্ত বিলাসবহুল ভবন নির্মাণ করা হয়েছে, যার কোনো বাস্তব প্রয়োজনীয়তা ছিল না। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও পদ্মা সেতু প্রকল্পেও ব্যাপক দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দেশের সামগ্রিক অর্থনৈতিক ও প্রশাসনিক অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকার প্রায় প্রতিটি খাতকে ভঙ্গুর অবস্থায় পেয়েছে। একটি যুদ্ধবিধ্বস্ত দেশ যেভাবে পরিচালিত হয়, সরকারকে বর্তমানে সেই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করতে হচ্ছে।

প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, এই তথ্যগুলো কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং দেশের নাগরিকদের সামনে প্রকৃত বাস্তবতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেই প্রকাশ করা হচ্ছে।

ট্যাগ: #অনিয়ম #টানেল
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।