ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
স্বাস্থ্য ব্রেকিং

আনোয়ারায় স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিংয়ের দাপট, জেনারেটর থাকলেও তেল নেই

নিজস্ব প্রতিবেদক ১৮ এপ্রিল ২০২৬ দুপুর ৩:৬ সময়

হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ থাকে অত্যন্ত অনিয়মিত, যার ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালের দুটি জেনারেটর থাকলেও জ্বালানি তেলের সরকারি বরাদ্দ না থাকায় সেগুলো অচল হয়ে পড়ে আছে।

আনোয়ারায় স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিংয়ের দাপট, জেনারেটর থাকলেও তেল নেই

ফটো: সংগৃহীত

তীব্র গরমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিংয়ের কারণে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ থাকে অত্যন্ত অনিয়মিত, যার ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালের দুটি জেনারেটর থাকলেও জ্বালানি তেলের সরকারি বরাদ্দ না থাকায় সেগুলো অচল হয়ে পড়ে আছে।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বারান্দায় ও ওয়ার্ডে অসহনীয় গরমে অসুস্থ শিশু, বৃদ্ধসহ সব বয়সী রোগীরা হাঁসফাঁস করছেন। রোগীরা হাতপাখা ও কাগজ দিয়ে বাতাস করে কিছুটা স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন। ভর্তি হওয়া আবুল কাশেম নামের এক রোগী জানান, রাতে মাত্র ১০ মিনিটের জন্য দুইবার বিদ্যুৎ পাওয়া গেছে। অন্ধকারে ও গরমের মধ্যে রাত কাটানো তার জন্য দুর্বিষহ হয়ে উঠেছে। আমেনা বেগম নামের আরেক রোগীর স্বজন জানান, জেনারেটর থাকা সত্ত্বেও তা চালু না করায় তারা বাড়ি থেকে পাখা আনতে বাধ্য হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ১০ কেভি এবং ২০২৪ সালে ৩০ কেভি ক্ষমতার দুটি জেনারেটর প্রদান করা হলেও জ্বালানি সংকটে সেগুলো ব্যবহারের অনুপযোগী। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী জানান, সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতির কারণে লোডশেডিং চলছে এবং হাসপাতালে জেনারেটর চালানোর জন্য সরকারি কোনো তেলের বরাদ্দ নেই। তাই জরুরি প্রয়োজন ছাড়া জেনারেটর চালানো সম্ভব হচ্ছে না।

ট্যাগ: #হাসপাতাল #লোডশেডিং #উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।