ব্রেকিং
‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট ‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট
অপরাধ ব্রেকিং

চেতনানাশক প্রয়োগে চালক আইয়ুব আলীকে হত্যা; ‘গালকাটা জামাল'সহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক ১১ মে ২০২৬ দুপুর ৪:১৭ সময়

গত ২০ এপ্রিল শোলকাটা রাস্তার মোড় এলাকায় আইয়ুব আলীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

চেতনানাশক প্রয়োগে চালক আইয়ুব আলীকে হত্যা; ‘গালকাটা জামাল'সহ গ্রেপ্তার ২

ফটো: সংগৃহিত

আনোয়ারা উপজেলার চাঞ্চল্যকর অটোরিকশাচালক আইয়ুব আলী (৫৫) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে বলে দাবী করে আনোয়ারা থানা। চেতনানাশক দ্রব্য খাইয়ে চালক আইয়ুবকে অচেতন করে তার গাড়ী গাড়ি ছিনতাই করার ঘটনায় জড়িত অপরাধী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

অবশেষে আইয়ুব ফিরল লাশ হয়েঃ আনোয়ারায় অজ্ঞান পার্টির কবলে পড়ে হারালেন জীবন ও স্বপ্ন! 

সোমবার (১১ মে) ভোরে চট্টগ্রাম নগরের বাকলিয়া ও পটিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ।

পুলিশ জানান, গ্রেপ্তারকৃতরা হলেন আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য মো. জামাল ওরফে গালকাটা জামাল (৫২) এবং মো. আব্দুল জব্বার (৩১)। গত ২০ এপ্রিল শোলকাটা রাস্তার মোড় এলাকায় আইয়ুব আলীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে পুরো বিষয়টি গুরুত্বের সাথে নেয় পুলিশ এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

আইয়ুব আলী ভাড়াভিত্তিক ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। চক্রটি তাকে চেতনানাশক খাইয়ে অচেতন করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। গ্রেপ্তার জামালের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় চেতনানাশক প্রয়োগ করে ছিনতাই ও হত্যার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত ৬ মে অটোরিকশার মালিক বাদী হয়ে আনোয়ারা থানায় হত্যা ও চুরির মামলা দায়ের করেন।

নিহত আইয়ুব আলীর ছেলে মো. শাহেদ কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমরা প্রথমে বুঝতে পারিনি এটা হত্যাকাণ্ড। চিকিৎসকরা বলেছিলেন কিছু খাইয়ে অচেতন করা হয়েছে। কিন্তু বাবার প্রাণটাই কেড়ে নেওয়া হলো।" তিনি গ্রেপ্তারকৃতদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করেছেন।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার অপরাধী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগ: #আনোয়ারা #ছিনতাই #আইয়ুব হত্যাকাণ্ড
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।